1. dailyainerkantho@gmail.com : admin :
গতকাল মঙ্গলবার দিনব্যাপী এনসিপির কেন্দ্রীয় নেতাদের কর্মসূচী ছিলো কুষ্টিয়ায়। - dailyainerkantho
২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| ভোর ৫:১১|
শিরোনামঃ
বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের সিলেট জেলা শাখার টিম লিডার হলেন রিপা বেগম হোটেল থেকে বের হতেই লুটিয়ে পড়েন সোহেল খান, মৃত্যুর আগে কী ঘটেছিল জানালেন জয়!! ঠাকুরগাঁওয়ের নিশ্চিতপুর সরকার পাড়ায় জমি জরিপ শুরু নেত্রকোনার বারহাট্টায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি অধ্যাপক ডা. আনোয়ারুল হক মনোহরগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের তাণ্ডব, ২৫ ভরি স্বর্ণালংকারসহ বিপুল অর্থ লুট ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার ও সুরক্ষা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে এফসিটিসির আলোকে আচরণবিধি গ্রহণ করল কুয়েট তরুণ উদ্যোক্তা খুঁজতে মনোহরগঞ্জে বাংলাদেশ ব্যাংকের কর্মশালা ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার রাজশাহীতে ভাই-বোন আটক কবিতার ছন্দে রাঙ্গুনিয়ায় নবান্ন উৎসব উদযাপন

গতকাল মঙ্গলবার দিনব্যাপী এনসিপির কেন্দ্রীয় নেতাদের কর্মসূচী ছিলো কুষ্টিয়ায়।

কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, জুলাই ৯, ২০২৫,
  • 168 Time View

গতকাল সকাল সাড়ে ৭টায় কয়ার রায়ডাঙ্গা গ্রামে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে দিনের কর্মসূচী শুরু করবার কথা থাকলেও নেতৃবৃন্দ তাদের কর্মসূচী শুরু করেন বেলা ১১টার পরে। রায়ডাঙ্গা গ্রামে সকাল থেকে উৎসুক লোকজন অপেক্ষা করতে থাকেন। দফায় দফায় বৃষ্টিতে ভিজে উপস্থিত সাংবাদিকদেরও বিরক্তি প্রকাশ করতে দেখা যায়।

এসবের মাঝে সবচেয়ে দুঃখজনক ঘটনা ঘটেছে কয়ার বটতলা মোড়ে। সেখানে চাইল্ড হেভেন কিন্ডারগার্টেন স্কুলসহ আরও কয়েকটি বিদ্যালয়ের শিশুদের রাস্তার দু’পাশে দাঁড় করিয়ে রাখা হয়েছিল দীর্ঘ সময়। রাজনৈতিক নেতৃবৃন্দ, মন্ত্রী বা যে কোন ব্যক্তির আগমনে শিক্ষার্থিদের রাস্তায় দাঁড় করিয়ে রাখা আইন করে নিষিদ্ধ করা হয়েছে। তারপরেও এনসিপির কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষ্যে কেন কোমলমতি শিশুদের বৃষ্টিতে ভিজিয়ে প্রায় ৫ ঘন্টা ধরে রাস্তায় দাঁড় করিয়ে রাখা হলো? সর্বমহল থেকেই এই প্রশ্ন উঠছে।

এনসিপি নেতৃবৃন্দ কি শিশুদেরকে রাস্তায় দাঁড় করিয়ে রাখতে নির্দেশ দিয়েছিলেন? আমার মনে হয় না তারা এমন নির্দেশ দিতে পারেন। আমার মনে হয় স্থানীয় কতিপয় অতিউৎসাহী ব্যক্তিবর্গ বা স্কুল কর্তৃপক্ষ স্বপ্রোণোদিত হয়ে শিশুদেরকে রাস্তায় দাঁড় করিয়ে রেখেছিলো। বিষয়টি তদন্ত হওয়া দরকার। এনসিপির কেন্দ্রীয় নেতারা এই ঘটনা দেখে তাৎক্ষণিকভাবে বিরুপ প্রতিক্রিয়া জানিয়েছেন বলেও শুনতে পাইনি। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পেছনে কে বা কারা কলকাঠি নেড়েছেন তা খুঁজে বের করা দরকার। অন্যথায় এসব ন্যাক্কারজনক ঘটনা ঘটতেই থাকব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com