1. dailyainerkantho@gmail.com : admin :
চীনা ভাষা শিক্ষা ও কর্মসংস্থানে বিশেষ অবদান: ‘ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন রিচার্ড ইন্টারন্যাশনাল-এর এমডি মনিরুজ্জামান - dailyainerkantho
৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৬:৪৫|
শিরোনামঃ
জামালগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি-এর কার্যক্রম পর্যালোচনা ও স্থায়িত্ব বিষয়ক সমন্বয় সভা মনোহরগঞ্জে অটোরিকশায় ছাগল চুরি, স্থানীয়দের সহায়তায় আটক ৩ এমপি নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সুনামগঞ্জ জেলা বিএনিপর চীনা ভাষা শিক্ষা ও কর্মসংস্থানে বিশেষ অবদান: ‘ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন রিচার্ড ইন্টারন্যাশনাল-এর এমডি মনিরুজ্জামান সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে!! রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ঠাকুরগাঁওয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ খেলোয়াড় বাছাই সম্পন্ন, তারুণ্যের জয়জয়কার। মনোহরগঞ্জে ৩০০শিক্ষার্থীর মধ্যে ২৪৭ জন ফেল, শিক্ষকদের ফুল দিয়ে অভিনব প্রতিবাদ উদ্যোক্তা, ব্যবসায়ী, স্বেচ্ছাসেবক ও সংগঠক মো. আলিফ রানা পেলেন শ্রেষ্ঠ যুব নেতৃত্ব সম্মাননা প্রবাসীদের বিনিয়োগ ও দক্ষতা কাজে লাগাতে ২৮-২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬

চীনা ভাষা শিক্ষা ও কর্মসংস্থানে বিশেষ অবদান: ‘ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন রিচার্ড ইন্টারন্যাশনাল-এর এমডি মনিরুজ্জামান

আয়াত উল্ল্যাহ
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬,
  • 15 Time View

 

চীনা ভাষা শিক্ষা ও কর্মসংস্থানে বিশেষ অবদান: ‘ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন রিচার্ড ইন্টারন্যাশনাল-এর এমডি মনিরুজ্জামান

আয়াত উল্ল্যাহ ঢাকা:
চীনা ভাষার দক্ষতা বৃদ্ধি, আন্তর্জাতিক শিক্ষা ও বৈদেশিক কর্মসংস্থান সম্প্রসারণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড-২০২৬’ (DCA Iconic Award-2026) লাভ করেছেন রিচার্ড ইন্টারন্যাশনাল-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান (রিচার্ড)।

গত শনিবার (৩১ অক্টোবর ২০২৬) রাজধানী ঢাকার সোবহানবাগস্থ ড্যাফোডিল প্লাজার ‘গ্রিন গার্ডেন রুফটপ হল রুমে’ ঢাকা কালচারাল একাডেমী (ডিসিএ) কর্তৃক আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনাড়ম্বর অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রিচার্ড ইন্টারন্যাশনাল-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান (রিচার্ড)-এর হাতে এই মর্যাদাপূর্ণ পুরস্কার ও ট্রফি তুলে দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী নুরুল হক নূর।

আয়োজকরা জানান, দেশে চীনা ভাষা শেখার নতুন নতুন সুযোগ সৃষ্টি, তরুণদের আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ করে গড়ে তোলা এবং বিদেশে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনের সুযোগ তৈরিতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে রিচার্ড ইন্টারন্যাশনাল। এই সাফল্য ও অবদানের স্বীকৃতিস্বরূপ মোহাম্মদ মনিরুজ্জামানকে এই সম্মাননায় ভূষিত করা হলো।

পুরস্কার গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় মোহাম্মদ মনিরুজ্জামান (রিচার্ড) ঢাকা কালচারাল একাডেমীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই অর্জন শুধু আমার একার নয়, এটি আমাদের পুরো টিমের প্রচেষ্টা এবং শিক্ষার্থীদের ভালোবাসার প্রতিফলন। বিশ্বব্যাপী চীনা ভাষার চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমাদের তরুণ সমাজকে সঠিক প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক মানের দক্ষ মানবসম্পদে রূপান্তর করে বিশ্ববাজারে তাদের অবস্থান সুদৃঢ় করতেই আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এই স্বীকৃতি আমাদের আগামীতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা যোগাবে।”

উক্ত অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে সংস্কৃতি, শিক্ষা, সাহিত্য ও বিভিন্ন সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দেশের বিশিষ্ট ব্যক্তিত্বদেরও সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে ঢাকা কালচারাল একাডেমীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ শিক্ষা, সাংস্কৃতিক ও ব্যবসায়ী সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com