1. dailyainerkantho@gmail.com : admin :
জমিয়ত আট দলীয় জোটে সন্তোষজনক আসন পেলে অংশগ্রহণ করবে। এই বক্তব্যটি সম্পূর্ণ ভিত্তিহীন, মনগড়া ও বিভ্রান্তিকর: জমিয়ত মহাসচিব - dailyainerkantho
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ১২:৩৩|

জমিয়ত আট দলীয় জোটে সন্তোষজনক আসন পেলে অংশগ্রহণ করবে। এই বক্তব্যটি সম্পূর্ণ ভিত্তিহীন, মনগড়া ও বিভ্রান্তিকর: জমিয়ত মহাসচিব

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ডিসেম্বর ৯, ২০২৫,
  • 254 Time View

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করছে যে, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আট দলীয় জোটে সন্তোষজনক আসন পেলে অংশগ্রহণ করবে।এই বক্তব্যটি সম্পূর্ণ ভিত্তিহীন, মনগড়া ও বিভ্রান্তিকর।

আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই বিভ্রান্তিমূলক সংবাদের প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি আরো বলেন,জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ একটি আদর্শিক, ইসলামপন্থী ও নীতিনিষ্ঠ রাজনৈতিক দল। নীতি ও আদর্শ বিসর্জন দিয়ে কোন জোটে যোগ দেওয়ার কোনো ইতিহাস আমাদের নেই, ভবিষ্যতেও থাকবে না ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি, ইসলাম ও জাতির স্বার্থ বিরোধী কোন অপচেষ্টার সাথে আমরা কখনো আপস করিনি, করবও না।

তিনি বলেন,আমাদের অবস্থান পরিষ্কার। সঠিক রাজনৈতিক সিদ্ধান্ত কেবলমাত্র দলের নীতিনির্ধারণী ফোরাম মজলিসের খাসের পরামর্শ ও চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা অপপ্রচার চালাচ্ছে, তারা মূলত জমিয়তের জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা ও স্পষ্ট আদর্শিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করতে এই গর্হিত কাজ করছে। এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণার তীব্র নিন্দা জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com