1. dailyainerkantho@gmail.com : admin :
টিএসসিতে রাজাকারদের ছবি টাঙিয়ে স্বাধীনতাকে অপমান করেছে শিবির: নাছির - dailyainerkantho
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৩:৩২|
শিরোনামঃ
শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত:

টিএসসিতে রাজাকারদের ছবি টাঙিয়ে স্বাধীনতাকে অপমান করেছে শিবির: নাছির

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, আগস্ট ৬, ২০২৫,
  • 256 Time View

 

টিএসসিতে রাজাকারদের ছবি টাঙিয়ে স্বাধীনতাকে অপমান করেছে শিবির: নাছির

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে স্বাধীনতাবিরোধী রাজাকারদের ছবি টাঙানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

মঙ্গলবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই ঘটনাকে মহান মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী ও বাংলাদেশের স্বাধীনতার অবমাননা বলে উল্লেখ করেছেন।

নাছির উদ্দীন নাছির লিখেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকেই বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের ভিত্তি রচিত হয়েছে। এই বিশ্ববিদ্যালয়েই প্রথমবারের মতো বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা উত্তোলন করা হয়। অথচ সেই পবিত্র মাটিতে আজ ছাত্রশিবির রাজাকার নিজামী, মুজাহিদ, গোলাম আযমসহ মুক্তিযুদ্ধকালীন গণহত্যার উস্কানিদাতা ও আত্মস্বীকৃত স্বাধীনতা বিরোধীদের ছবি প্রদর্শন করে জাতিকে অপমান করেছে।”

তিনি ইসলামি ছাত্রশিবিরকে ‘একাত্তরের ঘৃণ্য ছাত্রসংঘ ও আল-বদর বাহিনীর উত্তরসূরী’ হিসেবে উল্লেখ করে বলেন, অতীতে তারা একজন আল-বদর কমান্ডারকে ডাকসুর ভিপি প্রার্থী করেছিল এবং তাদের দলীয় প্রকাশনায় মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য প্রকাশ করেছে।

ছাত্রদলের সাধারণ সম্পাদক বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেছেন। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, প্রক্টর ও প্রশাসন ছাত্রশিবিরকে প্রশ্রয় দিচ্ছেন। তাদের সম্মতি ও পৃষ্ঠপোষকতায় এই জঘন্য আয়োজন সম্ভব হয়েছে। এর মাধ্যমে তারা শুধু শিক্ষার্থীদের নয়, পুরো জাতির অনুভূতিতে আঘাত করেছে।’

নাছির উদ্দীন আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের যেকোনো কর্মসূচির জন্য প্রক্টরের অনুমতি প্রয়োজন হয়। বিষয়বস্তু পর্যালোচনা করেই অনুমতি দেওয়া হয়। তাই প্রক্টরের সম্মতি ছাড়া টিএসসির মতো কেন্দ্রীয় স্থানে এ আয়োজন সম্ভব নয়। আজকের ঘটনায় প্রক্টরের জবাবদিহি অপরিহার্য।’

তিনি অতীতে ঘটে যাওয়া তোফাজ্জল ও সাম্য হত্যাকাণ্ড, শেখ হাসিনার গ্রাফিতি মোছা, এবং বিভিন্ন সহিংস ঘটনার উদাহরণ টেনে বলেন, ‘এইসব ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে, প্রশাসনের নিষ্ক্রিয়তা এবং মব ও গুপ্ত সংগঠনগুলোর প্রতি নীরব পৃষ্ঠপোষকতা বিদ্যমান। এতে শিক্ষার্থীরা হতাশ ও বিক্ষুব্ধ।’

নাছির উদ্দীনের লিখেন, শিবিরের এই কার্যকলাপ বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে কলুষিত করার ঘৃণ্য অপচেষ্টা। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com