1. dailyainerkantho@gmail.com : admin :
তেঁতুলিয়ায় জমি অবৈধ জবরদখলের চেষ্টার অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত - dailyainerkantho
৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| রাত ৮:২৬|
শিরোনামঃ
রুহিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত কওমি মাদ্রাসার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দিরাই বিএনপিতে বিভক্তির রাজনীতি, বিপ্লব ও সংহতি দিবসেও দুই বলয়ের পৃথক কর্মসূচি রাজশাহীতে চলছে নবান্ন উৎসব মেলা ঠাকুরগাঁও সালন্দর মাদরাসায় ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল বারহাট্টা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত সংকটকালীন মুহূর্তেই বিএনপিকে সরকারের হাল ধরতে হয়েছে: ইবি উপাচার্য মনোহরগঞ্জে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত। মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে জিপিএ-৫ (A+) প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা  পঞ্চগড়ে স্কুল ফিডিংয়ের পাউরুটির ভিতরে ধারালো ব্লেড দ্রূত তদন্ত দাবী

তেঁতুলিয়ায় জমি অবৈধ জবরদখলের চেষ্টার অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

খাদেমুল ইসলাম
  • Update Time : বুধবার, নভেম্বর ৪, ২০২৬,
  • 28 Time View

 

তেঁতুলিয়ায় জমি অবৈধ জবরদখলের চেষ্টার অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

খাদেমুল ইসলাম!
পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দীর্ঘ ৬৮ বছর ধরে ভোগদখলে থাকা ১৯৬২ সালের রেকর্ডীয় ৬৪ শতক জমি অবৈধ ভাবে জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে ওই এলাকায় সাহেব আলী গংসহ কয়েকজন ভূমিদস্যু

ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় জমির মালিকানা ও ভোগদখল নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সংবাদ সম্মেলনে ভুক্তভোগী একটি পরিবার। একই সঙ্গে জমি রক্ষা ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে তেঁতুলিয়া উপজেলা সদরের মাথাফাটা বাজারে এই সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন সাংবাদিকদের কাছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। সে সময়ে সংবাদ সম্মেলনে
উপস্থিত ছিলেন ভুক্তভোগী পরিবার পক্ষে মোছাম্মদ তহুরা বেগম, রবিউল ইসলাম, মাথাফাটা গ্রামের বাসিন্দা মোকলেছুর রহমান, সুরুজ আলী, সহ আরো অনেকে।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, ১৯৬২ সালের রেকর্ডীয় ৬৪ শতক জমি তাঁরা প্রায় ৬৮ বছর ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন।
যাহার তপশীল মাথাফাটা মৌজা দাগনং ৬৬৩ জমি পরিমাণ ৬৪ শতক বিরোধ।

কিন্তু সম্প্রতি কয়েকজন ব্যক্তি লাঠিয়াল বাহিনী নিয়ে ওই জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছেন। এতে পরিবারটির সদস্যদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।

ভুক্তভোগী পরিবারের সদস্য তহুরা বেগম
অভিযোগ করেন, দীর্ঘদিনের ভোগদখলীয় জমি নিয়ে এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জমির কাগজপত্র ও আইনগত বিষয় উপেক্ষা করে পেশিশক্তির মাধ্যমে জমি দখলের চেষ্টা করা হলে তা আইনের শাসনের পরিপন্থী। তাঁরা বিষয়টির নিরপেক্ষ তদন্ত এবং আইনানুগ প্রতিকার চান।

তাঁরা আরও বলেন, জমি নিয়ে কোনো ধরনের সংঘাত বা বিশৃঙ্খলা চান না তাঁরা। জমির প্রকৃত মালিকানা ও রেকর্ডপত্র যাচাই করে প্রচলিত আইন অনুযায়ী ন্যায়বিচার প্রতিষ্ঠাই তাঁদের প্রত্যাশা। পাশাপাশি জমিতে অবৈধ প্রবেশ, ভয়ভীতি প্রদর্শন ও দখলের অপচেষ্টা বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

সংবাদ সম্মেলনে প্রশাসনের কাছে কয়েকটি দাবি তুলে ধরে পরিবারটি। দাবিগুলোর মধ্যে রয়েছে—১৯৬২ সালের রেকর্ডীয় ৬৪ শতক জমির কাগজপত্র যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, জমি জবরদখলের চেষ্টা বন্ধ, পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত, অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ। এ ছাড়া দীর্ঘদিনের ভোগদখলীয় সম্পত্তি রক্ষায় প্রয়োজনীয় আইনি সহায়তাও দাবি করেন তাঁরা।

সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করে ভুক্তভোগী পরিবার জানায়, তাঁরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। কোনো ধরনের সংঘাতে না জড়িয়ে আইনগত
তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com