1. dailyainerkantho@gmail.com : admin :
দল আগে, ব্যক্তি পরে — আমি আছি দলের সিদ্ধান্তের সাথে : মাওলানা আব্দুল কাইয়ুম কামালী - dailyainerkantho
২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সকাল ৮:৪১|
শিরোনামঃ
বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের সিলেট জেলা শাখার টিম লিডার হলেন রিপা বেগম হোটেল থেকে বের হতেই লুটিয়ে পড়েন সোহেল খান, মৃত্যুর আগে কী ঘটেছিল জানালেন জয়!! ঠাকুরগাঁওয়ের নিশ্চিতপুর সরকার পাড়ায় জমি জরিপ শুরু নেত্রকোনার বারহাট্টায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি অধ্যাপক ডা. আনোয়ারুল হক মনোহরগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের তাণ্ডব, ২৫ ভরি স্বর্ণালংকারসহ বিপুল অর্থ লুট ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার ও সুরক্ষা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে এফসিটিসির আলোকে আচরণবিধি গ্রহণ করল কুয়েট তরুণ উদ্যোক্তা খুঁজতে মনোহরগঞ্জে বাংলাদেশ ব্যাংকের কর্মশালা ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার রাজশাহীতে ভাই-বোন আটক কবিতার ছন্দে রাঙ্গুনিয়ায় নবান্ন উৎসব উদযাপন

দল আগে, ব্যক্তি পরে — আমি আছি দলের সিদ্ধান্তের সাথে : মাওলানা আব্দুল কাইয়ুম কামালী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, আগস্ট ১৫, ২০২৫,
  • 186 Time View

বিসমিল্লাহির রাহমানির রাহিম
প্রিয় জগন্নাথপুর-শান্তিগঞ্জবাসী

আমি, মাওলানা আব্দুল কাইয়ুম কামালী সিতু, ২৫/০৫/২০২৩ ইংরেজিতে অনুষ্ঠিত জগন্নাথপুর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করেছিলাম। সেই নির্বাচনের অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততার ভিত্তিতে জগন্নাথপুর উপজেলার নেতাকর্মীরা এবং সাধারণ জনগণ আমাকে ভালোভাবে চিনেন ও বিশ্বাস করেন।
এরই ধারাবাহিকতায় জগন্নাথপুর ও পার্শ্ববর্তী শান্তিগঞ্জ উপজেলার ভোটারদের সঙ্গে আমার সুগভীর সম্পর্ক গড়ে উঠেছে। তাই আমি বিশ্বাস করি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ যদি আমাকে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে সংসদ সদস্য পদে প্রার্থী করতো, তবে দলকে আশানুরূপ ফল উপহার দিতে পারতাম—ইনশাআল্লাহ।

তবে যেহেতু আমি একজন সংগঠনের কর্মী এবং দলের আদর্শ ও শৃঙ্খলাকে সর্বোচ্চ প্রাধান্য দিই, তাই দলের হাইকমান্ড কর্তৃক মাওলানা হাম্মাদ গাজীনগরী সাহেবকে মনোনয়ন প্রদান করায় আমি সে সিদ্ধান্তকে পূর্ণ সম্মান ও আনুগত্য সহকারে মেনে নিয়েছি। আমি তাঁর বিজয়ের লক্ষ্যে মাঠে-ময়দানে কাজ করতে প্রস্তুত এবং আল্লাহর কাছে তাওফিক কামনা করি।

আমার বিনীত অনুরোধ, আগামীতে যেন আমাকে দলের পক্ষ থেকে যথাযথ মূল্যায়ন করা হয় এবং দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ প্রদান করা হয়—এই প্রত্যাশা রইল।

আল্লাহ আমাদের সবাইকে হক্বের পথে অটল রাখুন। আমিন।

“মা’আস্সালাম”
মাওলানা আব্দুল কাইয়ুম কামালী সিতু
সাবেক চেয়ারম্যান প্রতিদ্ধন্ধী
জগন্নাথপুর উপজেলা পরিষদ উপনির্বাচন।
সহকারী যুগ্ন মহাসচিব, জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com