1. dailyainerkantho@gmail.com : admin :
দা লোকাল কালিনারী হেরিটেজ অব বাংলাদেশ ২০২৬’ - dailyainerkantho
১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| রাত ১০:০১|
শিরোনামঃ
প্রবাসীদের বিনিয়োগ ও দক্ষতা কাজে লাগাতে ২৮-২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ মনোহরগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত চলতি মাসেই করতোয়া নদীর খননকাজ শুরু হচ্ছে: বগুড়ায় পানি সম্পদ প্রতিমন্ত্রী! বিএনপি জন্মগতভাবেই জাতির সাথে প্রতারণা করে আসছে: শিবির সভাপতি বগুড়ার মোট জিপিএ-৫-এর ৫৭ শতাংশই সরকারি আজিজুল হক কলেজের দখলে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) নেত্রকোণা জেলা কমিটি ঘোষণা বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি শিক্ষক, সাংবাদিক, স্বেচ্ছাসেবক ও সংগঠক আশরাফুল আহমদ পেলেন শ্রেষ্ঠ যুব নেতৃত্ব পুরস্কার শিক্ষার্থীর ছেঁড়া জামায় সুঁই-সুতো হাতে প্রধান শিক্ষিকা বগুড়ার পাঁচ কলেজে সবাই ফেল করেছে 

দা লোকাল কালিনারী হেরিটেজ অব বাংলাদেশ ২০২৬’

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬,
  • 36 Time View

 

দা লোকাল কালিনারী হেরিটেজ অব বাংলাদেশ ২০২৬’
নিজস্ব প্রতিবেদক
বাংলার ঐতিহ্য, সংস্কৃতি আর শেকড়ের স্বাদ তুলে ধরতে রাজধানীর ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে শুরু হয়েছে ‘দা লোকাল কালিনারী হেরিটেজ অব বাংলাদেশ ২০২৬’। দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী খাবার নিয়ে সাজানো হয়েছে এই বিশেষ খাদ্য উৎসব।

বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা রিজেন্সি হোটেলের গ্র্যান্ডি সামিট-২, লেভেল-৬-এ উৎসবটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিলের সভাপতি ও ‘বাংলাদেশ মনিটর’-এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক কাজী ওয়াহিদুল আলম। এ ছাড়া উপস্থিত ছিলেন হোটেল কর্তৃপক্ষ ও অন্যান্য বিশিষ্ট অতিথিরা।

উৎসবে স্থান পেয়েছে দেশের বিভিন্ন অঞ্চলের জনপ্রিয় ও ঐতিহ্যবাহী খাবার। এর মধ্যে রয়েছে পুরান ঢাকার বাখরখানি, চট্টগ্রামের মেজবানি মাংস ও কালাভুনা, সিলেটের সাতকড়া মাংস, খুলনার চুইঝাল এবং কক্সবাজারের লইট্টা ভাজি। পাশাপাশি খাবারের তালিকায় রয়েছে নাটোরের কাঁচাগোল্লা, বগুড়ার দই, কুমিল্লার রসমালাইসহ বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী মিষ্টান্ন।

আয়োজকদের লক্ষ্য, বাংলাদেশের সমৃদ্ধ খাদ্যসংস্কৃতি ও আঞ্চলিক খাবারের বৈচিত্র্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত করা। এই আয়োজনের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী খাবারের স্বাদ ও রন্ধনসংস্কৃতির সঙ্গে অতিথিদের পরিচিত হওয়ার সুযোগ তৈরি হয়েছে।

ঢাকা রিজেন্সি হোটেলের গ্র্যান্ডিওস রেস্টুরেন্টে আয়োজিত এই বিশেষ বুফে ডিনারের মূল্য নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৫ হাজার ৯৯৯ টাকা (নেট)। নির্বাচিত ব্যাংকের কার্ডধারীদের জন্য রয়েছে বিশেষ অফার। এ ছাড়া ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাবের সদস্যদের জন্যও থাকছে বিশেষ ছাড়।

১৪ অক্টোবর শুরু হওয়া এই খাদ্য উৎসব চলবে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com