1. dailyainerkantho@gmail.com : admin :
দুনিয়া ধোঁকা, আখিরাত সত্য,কলমে: মো: আকাশ মিয়া  - dailyainerkantho
৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| রাত ১১:১৭|
শিরোনামঃ
ইবির ২৬৮ ডে লেবার ও থোক কর্মচারী ছাঁটাইয়ের সিদ্ধান্ত তেঁতুলিয়ায় জমি অবৈধ জবরদখলের চেষ্টার অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শপথ নিলেন ঠাকুরগাঁও-১ আসনের এমপি মির্জা ফয়সল আমীন পঞ্চগড়ে দেবীগঞ্জ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত সেভ দ্য গ্রিন ফাউন্ডেশনের বালাগঞ্জ উপজেলা সমন্বয়ক মো. মইনুল ইসলাম ট্রাকের সঙ্গে ভ্যানের সংঘর্ষে একজনের মৃত্যু জামালগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি-এর কার্যক্রম পর্যালোচনা ও স্থায়িত্ব বিষয়ক সমন্বয় সভা মনোহরগঞ্জে অটোরিকশায় ছাগল চুরি, স্থানীয়দের সহায়তায় আটক ৩ এমপি নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সুনামগঞ্জ জেলা বিএনিপর চীনা ভাষা শিক্ষা ও কর্মসংস্থানে বিশেষ অবদান: ‘ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন রিচার্ড ইন্টারন্যাশনাল-এর এমডি মনিরুজ্জামান

দুনিয়া ধোঁকা, আখিরাত সত্য,কলমে: মো: আকাশ মিয়া 

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, আগস্ট ১৩, ২০২৫,
  • 262 Time View
দুনিয়া ধোঁকা, আখিরাত সত্য

মো: আকাশ মিয়া
সোহাগি, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ
একটা সময় পেরিয়ে বুঝতে পারবেন, মানুষ চারদিকে স্বার্থের মায়াজাল ছড়িয়ে রেখেছে। মানুষ জীবনের অধিক সময় পার করে মৃত্যুর দুয়ারে এসে তখন বুঝতে সক্ষম হয় যে আমি যা করছি সব কিছুরই একদিন অবসান ঘটবে। আমরা কেবলই এখন দুনিয়ার মায়ায় পড়ে খাঁচায় বন্দী হওয়া পাখির মতো আটকে আছি। পাখিটা ছোট থেকে খাঁচায় বন্দী হওয়ার কারণে সে কখনো বুঝতে পারে না, এই খাঁচার আড়ালে তার একটি মুক্ত জগৎ আছে। তেমনি আমরা এমনভাবে বন্দী হয়ে গেছি, এই দুনিয়ার মায়ায়। অথচ আমরা কখনো ভেবে দেখি না এই পৃথিবীর আড়ালে একটা সুন্দর জগৎ আছে। এই ক্ষণস্থায়ী জীবনে আমাদের কত আকাঙ্ক্ষা, কত কিছু করার তীব্র ইচ্ছে। কত অট্টালিকা, দালান-কোঠা, টাকা-পয়সা, ধন-দৌলত—এসবের জন্য আমরা বনের হিংস্র প্রাণীর মতো আচরণ করছি। অথচ এসব সবকিছু একদিন বিলীন হয়ে যাবে। এ পৃথিবীর সব যেন কেবল ধোঁকা। মানুষ বোকার মতো দুনিয়ামুখী হয়ে অগ্রসর হচ্ছে ভুল পথে।
নিজের স্বার্থের জন্য আপন করে নিচ্ছে, অথচ আমরা প্রতিনিয়ত দাবি করছি আমরা নিঃস্বার্থবান। দুনিয়ার পিছু ছুটতে ছুটতে একটা সময় অপারে নেওয়ার মতো কিছু থাকে না। ধীরে ধীরে শরীরের শক্তি যখন কমতে থাকে, যখন কোনো খারাপ কাজ করতে আমরা ধাবিত হতে পারি না, সেই সময়টা এসে আমরা বুঝতে পারি। তখন জীবনের শেষ সময় মৃত্যু ছুঁইছুঁই অবস্থা।
মসজিদের বারান্দায় বসে মাথা নত করি। দুনিয়াটা পরীক্ষার জায়গা, একটা বাস্তব জিনিস উপলব্ধি করেন তো—আপনার সামনে পরীক্ষা, পরীক্ষায় যেসব প্রশ্ন আসবে পূর্বেই আপনাকে তার উত্তর দেওয়া হয়েছে বা আপনি জানেন কোনগুলো আসবে। কোনগুলো আসবে তা জানা সত্ত্বেও যদি আপনি আমল না করেন তাহলে আপনি পরীক্ষার হলে কতটুকু আফসোস করবেন, একটু ভেবে দেখুন।
তেমনি ভাবে এই দুনিয়ায় মহান রব আমাদেরকে পরকালের প্রশ্নের উত্তরমালা দিয়ে রেখেছেন অথচ আমরা কেউ তার যথাযোগ্য আমল করছি না। দুনিয়ার এ জীবন কিছুই না, অথচ আমরা এই ক্ষণস্থায়ী জীবনে অতিথি রূপে এই দুনিয়ায় এসেছি। এই ছোট্ট জীবন বিধায় আমরা পাহাড়সমতুল্য সম্পদের মালিক হতে চাই। একবার ভেবে দেখুন—আজকে মৃত্যু হলে আপনার জীবনে মহাকাল নেমে আসবে। এ জীবনে আমরা কত কিছু করার, কত কিছু হওয়ার স্বপ্ন বুনি, একবার কি ভেবে দেখেছি মহান রবের কাঠগড়ায় উঠে কী জবাব দেবো?
এই দুনিয়ার মোহ-মায়ায় পড়ে আমরা আখিরাত ভুলে গেছি, ভুলে গেছি কী আমার পরিচয়। শুধু কি এই দুনিয়ায় বিলাসিতা, জীবন সুখ-শান্তি আর ধন-সম্পদের পাহাড় বানাতে আসছি? তবে আসুন—ফিরে যাই খোদার দোরগোড়ায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com