1. dailyainerkantho@gmail.com : admin :
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু - dailyainerkantho
২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ১২:৪৮|

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

খাদেমুল ইসলাম
  • Update Time : শুক্রবার, মে ২২, ২০২৬,
  • 58 Time View

 

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম!
পঞ্চগড়ে ব্যাটারিচালিত ইজিবাইকচাপা লামিম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ১০টার সময় জেলা সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের পশ্চিম খালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত লামিম একই এলাকার ট্রাকচালক মামুনের ছেলে।

পুলিশ জানায়, টুনিরহাট-পঞ্চগড় আঞ্চলিক সড়কের পাশেই শিশু লামিমের বাড়ি।

সকালে খেলার ছলে বাড়ি থেকে বের হলে- টুনিরহাট সুপারি বাজারের উদ্দেশে সুপারি পরিবহন করে নিয়ে যাওয়া একটি দ্রুতগামী ইজিবাইক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

 

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার তথ্য যাচাইসহ লাশৈর প্রাথমিক সুরতহাল করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com