1. dailyainerkantho@gmail.com : admin :
পঞ্চগড়ে ৪ হাজার ৮ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ - dailyainerkantho
৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ৯:১৫|

পঞ্চগড়ে ৪ হাজার ৮ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ

খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ডিসেম্বর ২৫, ২০২৫,
  • 180 Time View

পঞ্চগড় জেলা প্রতিনিধি:খাদেমুল ইসলাম!
পঞ্চগড়ে কক্সবাজার থেকে আসা এসএ পরিবহনে চার হাজার আটশত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। ইয়াবাগুলোর আনুমানিক মূল্য প্রায় ১৯ লাখ টাকার বেশি। বুধবার বিকেলে জেলা শহরের ইসলামবাগ এলাকায় এসএ পরিবহন কুরিয়ারের গেটের সামনে থেকে রাবারের কার্টুনে করে আবুল কালাম নামে এক মাদক ব্যবসায়ী ইয়াবা বহন করে নিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়। আবুল কালামের বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের আরাজি গাইঘাটা গ্রামে। সে ওই গ্রামের হাতেম আলীর ছেলে এবং চিহ্নিত মাদক ব্যবসায়ী।

ডিবি পুলিশ জানায়, আবুল কালাম চিহ্নিত মাদক ব্যবসায়ী হওয়ার কারণে দীর্ঘদিন ধরে ডিবি পুলিশ তাকে নজরদারিতে রাখে। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে আবুল কালাম কক্সবাজার থেকে ইয়াবার চালান পঞ্চগড়ে আনবেন। এরই পরিপ্রেক্ষিতে আবুল কালামের গতিবিধি সন্দেহজনক হলে তার পিছু নেয় ডিবি পুলিশ। পরে ইসলামবাগ এলাকায় ডিবি পুলিশ সদস্য আবু হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশের দল এসএ পরিবহন কুরিয়ার থেকে একটি রাবারের কার্টুন গ্রহণ করেন আবুল কালাম। এ সময় কুরিয়ার থেকে বের হয়ে সামনের দিকে এগুলেই ডিবি পুলিশের দল আবুল কালামকে আটক করে। কার্টুন খুলে ইয়াবা দেখতে পাওয়া গেলে আবুল কালামকে ইয়াবাসহ আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে কার্টুন খুলে ত্রিশটি ইয়াবার ছোট প্যাকেট থেকে প্রায় চার হাজার আটশত পিস ইয়াবা পাওয়া যায়। আবুল কালামের বিরুদ্ধে মাদক আইনে বিভিন্ন থানায় মামলা রয়েছে। বর্তমানে আবুল কালামকে ডিবি পুলিশ জিজ্ঞাসাবাদ করছে, তার সাথে আরও কেউ জড়িত আছে কিনা। মাদক আইনে আবুল কালামের বিরুদ্ধে মামলা প্রক্রিয়া চলমান বলে জানিয়েছে ডিবি পুলিশ।

পঞ্চগড় জেলা পুলিশের ডিবি ওসি এনায়েত কবির জানান, পঞ্চগড়ে প্রথমবারের মতো ইয়াবার একটি বড় চালান জব্দ করা হয়েছে এবং সেই সাথে মাদক ব্যবসায়ী আটক করতে সক্ষম হয়েছে ডিবি পুলিশ সদস্যরা। আটক মাদক ব্যবসায়ী আবুল কালামের নামে পূর্বে থানায় মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সেই সাথে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার সাথে আরও কেউ জড়িত আছে কিনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com