1. dailyainerkantho@gmail.com : admin :
বাউফলের শিক্ষা ও সম্প্রীতি নিয়ে ইউএনওর সঙ্গে ছাত্র জমিয়ত নেতার আলোচনা - dailyainerkantho
২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| রাত ১১:৪৪|
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালার উদ্বোধন আদমদীঘিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ​ঠাকুরগাঁওয়ে বিভাগীয় হিফজ ও হুসনে সওত প্রতিযোগিতার জেলা বাছাই সম্পন্ন: বিজয়ী ২১ শিক্ষার্থী শিক্ষকদের উচ্চতর গ্রেড প্রাপ্তির ক্ষেত্রে বৈষম্য নিরসন করুন- মো: তোফায়েল সরকার ঠাকুরগাঁওয়ে প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শন করলেন পুলিশ সুপার ইয়াকুব আলীর উপরে বর্বর রচিত হামলার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই- বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন ঠাকুরগাঁওয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা জানালেন শরিফুল ইসলাম শরীফ মাঠে সরব জহিরুল ইসলাম, বাইক শোডাউনে চিরামে ব্যাপক সাড়া ইবিতে নির্মাণাধীন হলের কাজ চলাকালে বাঁশ ভেঙে পড়ে শ্রমিক আহত ১১তম গ্রেডসহ ৩ দফা দাবিতে প্রাথমিক শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন ও পরবর্তী কর্মসূচি ঘোষণা

বাউফলের শিক্ষা ও সম্প্রীতি নিয়ে ইউএনওর সঙ্গে ছাত্র জমিয়ত নেতার আলোচনা

আতিকুর রহমান কামালী
  • Update Time : শনিবার, অক্টোবর ১৭, ২০২৬,
  • 38 Time View

 

বাউফলের শিক্ষা ও সম্প্রীতি নিয়ে ইউএনওর সঙ্গে ছাত্র জমিয়ত নেতার আলোচনা

পটুয়াখালীর বাউফল উপজেলার শিক্ষার মানোন্নয়ন, মাদ্রাসাশিক্ষকদের হয়রানি বন্ধ, শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদের সঙ্গে আলোচনা করেছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির।

শনিবার (১৭ অক্টোবর) বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ আলোচনা ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ, বিদ্যমান সমস্যা এবং সামগ্রিক শিক্ষা কাঠামোর উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

সাক্ষাতে মাদ্রাসাশিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, হয়রানি ও অনৈতিক দাবি তোলার অভিযোগের বিষয়টিও উঠে আসে। এ ধরনের হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি শিক্ষকদের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে তা নিরপেক্ষভাবে তদন্তের মাধ্যমে সত্যতা যাচাইয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া এবং কাউকে হয়রানি করতে মিথ্যা অভিযোগ তোলা হলে সে ক্ষেত্রেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়টি আলোচনায় আসে।

এ ছাড়া উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখা, ধর্মীয় সম্প্রীতি অক্ষুণ্ন রাখা এবং শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার বিষয়েও আলোচনা হয়। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বাউফলকে শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। এসব বিষয়ে প্রয়োজনীয় ভূমিকা রাখার আশ্বাস দেন ইউএনও সালেহ আহমেদ।
সাক্ষাৎকালে বাউফলের কৃতি সন্তান
বাউফলের স্থানীয় বাউফলের সন্তান বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আইটি সম্পাদক আবদুর রহমান, হাফেজ জাবের বিন হোসাইনন, হাফেজ তামিম শরীফ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় অতিথিদের পক্ষ থেকে ইউএনওকে আমন্ত্রণ জানানো হয় এবং সৌজন্য উপহার দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com