1. dailyainerkantho@gmail.com : admin :
বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থীদের পক্ষে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জমিয়তের - dailyainerkantho
১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| সকাল ১০:১৩|
শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ভবনের উদ্বোধন ইবির উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হল স্পোর্টস ক্লাবের নেতৃত্বে ফারহানা-আজমেরী শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মুসা মিয়া জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত পঞ্চগড়ে নবম শ্রেণি শিক্ষার্থী ধর্ষন পর মৃত্যু এঘটনায় গ্রেপ্তার ২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সল আমিনের মনোনয়নপত্র সংগ্রহ আমড়া বিক্রি করে জীবিকা ও পড়ার খরচ জুগিয়ে নজর কাড়ছে ধর্মপাশার দুই শিশু সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনী বিলে স্বাক্ষর না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান নানা আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ইবির সাদ্দাম হলে অবৈধ শিক্ষার্থী অপসারণসহ চার দফা দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি

বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থীদের পক্ষে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জমিয়তের

ঢাকা প্রতিনিধি
  • Update Time : শনিবার, জানুয়ারি ৩, ২০২৬,
  • 240 Time View

ঢাকা প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জোটের নেতৃত্বাধীন প্রার্থীদের বিজয়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

আজ শনিবার (৩ জানুয়ারী) সকাল ১০টায় রাজধানীর আরজাবাদ মাদরাসায় জমিয়তের নির্বাচন মনিটরিং সেলের বৈঠকে নেতৃবৃন্দ এসব কথা বলেন।

দলের সিনিয়র সহ-সভাপতি ও নির্বাচন মনিটরিং সেলের আহবায়ক মাওলানা আব্দুর রব ইউসুফীর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম মহাসচিব ও সেলের সদস্য সচিব মাওলানা বাহাউদদীন যাকারিয়ার পরিচালনায় বৈঠক অনুষ্ঠিত হয়।

আরো উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, মাওলানা নাজমুল হাসান কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ, যুগ্ম মহাসচিব মাওলানা ড. শুয়াইব আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দিন খান, সহপ্রচার সম্পাদক মাওলানা নূর মোহাম্মদ কাসেমী, ছাত্র বিষয়ক সম্পাদক মুফতি মাহবুবুল আলম প্রমুখ।

তারা বলেন, বর্তমান ক্রান্তিকালে নিরপেক্ষ নির্বাচন এবং ইসলামপ্রিয় জনতার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জোটের প্রার্থীদের বিজয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য জমিয়তের প্রতিটি ইউনিট, ওয়ার্ড ও থানা পর্যায়ের দায়িত্বশীলদের নিজ নিজ এলাকায় সম্মিলিতভাবে সক্রিয় ভূমিকা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

নেতৃবৃন্দ আরো বলেন, এ নির্বাচন শুধু আসন নয়, বরং দেশ ও জাতির ভবিষ্যৎ নির্ধারণের লড়াই। তাই বিভ্রান্তি ও গুজব এড়িয়ে নেতৃত্বের প্রতি আস্থাশীল থেকে মাঠে দলীয় নেতাকর্মীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com