1. dailyainerkantho@gmail.com : admin :
ব্যবসায়ীদের চাঁদাবাজদের কবল থেকে রক্ষা করব: নাহিদ ইসলাম - dailyainerkantho
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| দুপুর ১:০০|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

ব্যবসায়ীদের চাঁদাবাজদের কবল থেকে রক্ষা করব: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, জুলাই ১২, ২০২৫,
  • 124 Time View

তিনি অভিযোগ করেন, ৫ আগস্ট থেকেই ছাত্র নেতৃত্বকে বাদ দিয়ে সরকার গঠনের ষড়যন্ত্র শুরু হয়। “ছাত্রনেতারা চেষ্টা করেছে গণঅভ্যুত্থানের চেতনায় এই সরকারকে টানতে, কিন্তু কিছু পক্ষ সেই চেতনার বিপরীতে অবস্থান নিয়েছে। তারা পুরোনো বন্দোবস্ত রক্ষা করতে চাইছে।”

তিনি আরও বলেন, ‘ঢাকায় আজ চাঁদাবাজির বিরুদ্ধে আমরা কথা বলছি। জনগণকে আহ্বান করছি, প্রস্তুত হোন—আবারও রাজপথে নামতে হবে। শহীদরা আমাদের এই দায়িত্ব দিয়ে গেছেন।’

ব্যবসায়ী সমাজের উদ্দেশে নাহিদ বলেন, ‘আমরা দেশের ক্ষুদ্র, মাঝারি ও খেটে খাওয়া ব্যবসায়ীদের রক্ষা করব। মাফিয়াদের যারা রাজনৈতিক প্রশ্রয় দিচ্ছে, তারা দেশের অর্থনীতিকে ধ্বংস করছে। চাঁদাবাজদের কবল থেকে ব্যবসায়ী সমাজকে মুক্ত করতে হবে।’

খুলনার শিল্পসমৃদ্ধ অতীত স্মরণ করে তিনি বলেন, ‘এক সময় খুলনা ছিল শিল্পনগরী। সেই শিল্প প্রতিষ্ঠান একে একে বন্ধ হয়ে গেছে। আমাদের আবারও পাটকল চালু করতে হবে, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে।’

সুন্দরবন রক্ষার প্রসঙ্গে তিনি বলেন, ‘রামপাল বিদ্যুৎকেন্দ্র প্রকল্প ভারতের স্বার্থে সুন্দরবন ধ্বংসের চেষ্টা। কিন্তু সুন্দরবন আমাদের জাতীয় ঐতিহ্য, প্রাকৃতিক ঢাল। একে রক্ষা করতেই হবে।’

সভায় তিনি বলেন, ‘শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের পাশে রয়েছি। তারা একটি লুটপাটমুক্ত বাংলাদেশ চেয়েছিল। তারা জীবন দিয়েছে গণতন্ত্র, ইনসাফ ও মানবাধিকারের জন্য। আমরা বলেছি, আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। ৩ আগস্ট আমরা এর জবাব দেব, রাজপথে এর প্রতিফলন ঘটবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com