1. dailyainerkantho@gmail.com : admin :
ভোটের লড়াই শেষে জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে ফয়সল - dailyainerkantho
৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ১১:০৪|
শিরোনামঃ
আন্তর্জাতিক ৩ আয়োজনে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান ভোটের লড়াই শেষে জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে ফয়সল বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবির অভিযোগ দুই আসামি গ্রেপ্তার মুখোশের আড়ালের সেই ‘সিস্টেম’ এবং আমাদের জাতীয় নিরাপত্তা : আতিকুর রহমান কামালী রূপগঞ্জে নিঃস্বার্থ সমাজকল্যাণ যুব সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় বিজয়ের পর প্রতিদ্বন্দ্বীর বাসায় মির্জা ফয়সল আমীন ঠাকুরগাঁও-১ আসনে ফয়সল আমিনের জয় জগন্নাথপুরে ২১ তম শাহ আশরাফুন্নেছা কামালী স্মৃতি প্রাইমারি মেধাবৃত্তি ২০২৬ প্রদান সম্পন্ন ইবিতে ‘মোরাল প্যারেন্টিং ট্রাস্ট’–এর মতবিনিময় সভা স্কটল্যান্ডের এডিনবরায় জমজমাট ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল স্কটল্যান্ড–২০২৬’

ভোটের লড়াই শেষে জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে ফয়সল

নুরে আলম শাহ
  • Update Time : শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬,
  • 15 Time View

 

ভোটের লড়াই শেষে জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে ফয়সল

ঠাকুরগাঁও: নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতা ভুলে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা দিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় গেছেন ঠাকুরগাঁও-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিন। নির্বাচনে বিজয়ী হওয়ার পরদিন সকালে ফুলের তোড়া নিয়ে জামায়াত মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেনের বাসায় যান তিনি। সেখানে দুই নেতা সৌজন্য সাক্ষাৎ করেন, কুশল বিনিময় করেন এবং একে অপরকে মিষ্টিমুখ করান।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে ফুলের তোড়া হাতে শহরের হাজিপাড়ায় বৈশাখির মোড়ে দেলাওয়ার হোসেনের বাসায় পৌঁছান মির্জা ফয়সল আমিন। এ সময় তাকে স্বাগত জানান দেলাওয়ার হোসেন। পরে তারা একসঙ্গে বসে কুশল বিনিময় করেন। নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বী হলেও ব্যক্তিগত সৌজন্য ও পারস্পরিক সম্মান বজায় রাখার এ উদ্যোগে তাদের মধ্যে আন্তরিক পরিবেশের সৃষ্টি হয়।

সাক্ষাৎকালে মির্জা ফয়সল আমিন আগামীর ঠাকুরগাঁও গড়তে সব রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কাজ করার আহ্বান জানান। তিনি শান্তিপূর্ণ, উন্নত ও বৈষম্যহীন জনপদ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। অন্যদিকে, জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনও ঠাকুরগাঁওয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতার আশ্বাস দেন এবং এলাকার স্বার্থসংশ্লিষ্ট ইতিবাচক উদ্যোগে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিন বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন। আসনটির ১৮৫টি ভোটকেন্দ্রের সবগুলোর ফলাফল ঘোষণার পর তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ১১ দলীয় জোট সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন।
নির্বাচনের আগে দুই প্রার্থী নিজ নিজ দলের পক্ষে প্রচারণা চালিয়েছেন এবং ভোটারদের কাছে সমর্থন চেয়েছেন। তবে ভোটের ফল প্রকাশের পরদিনই বিজয়ী প্রার্থীর প্রতিদ্বন্দ্বীর বাসায় গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর এ ঘটনা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এক ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মনে করছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com