1. dailyainerkantho@gmail.com : admin :
মনোহরগঞ্জ মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে  ফুড প্যাকেজ বিতরণ - dailyainerkantho
৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| দুপুর ১:২৯|

মনোহরগঞ্জ মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে  ফুড প্যাকেজ বিতরণ

এস এম আনোয়ার
  • Update Time : শনিবার, মার্চ ১৪, ২০২৬,
  • 246 Time View

 

এস এম আনোয়ার
মনোহরগঞ্জ(কুমিল্লা) প্রতিনিধি।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে মনোহরগঞ্জ মানব কল্যাণ সংস্থা। শনিবার (১৪ মার্চ) সংস্থার নিজস্ব কার্যালয়ে প্রায় ২০০টি অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে ফুড প্যাকেজ বিতরণ করা হয়।
এ সময় উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমে সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন, উপদেষ্টা মোক্তার হোসেন সুমন, অর্থ বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মিজি, প্রতিষ্ঠাকালীন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নোমান এবং কার্যকরী সদস্য এস এম আনোয়ারসহ সংস্থার অন্যান্য সদস্যরা।

মনোহরগঞ্জ মানব কল্যাণ সংস্থার উপদেষ্টা পরিষদ,কার্যনির্বাহী পরিষদ এবং কার্যকরী পরিষদ ও শুভানুধ্যায়ীদের আর্থিক সহায়তায়, প্রায় ২০০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেজে ছিল ৫ কেজি চাল, ৪ কেজি আলু, ১ কেজি তেল, ১ কেজি লবণ, ১ কেজি মুড়ি, ১ প্যাকেট বিস্কুট টোস্ট, ২ প্যাকেট লাচ্ছা সেমাই, ৫০০ গ্রাম চিনি, ৫০০ গ্রাম মসুর ডাল, দুধ, এবং ১ কেজি পেঁয়াজ।

এ সময় সংস্থার উপদেষ্টা মোক্তার হোসেন সুমন বলেন,পবিত্র ঈদুল ফিতর আমাদের জন্য আনন্দ ও ভাগাভাগির উৎসব। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের এই উদ্যোগের মূল লক্ষ্য। আমরা চাই ঈদের আনন্দ সবাই সমানভাবে ভাগ করে নিক। ভবিষ্যতেও মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সমাজের বিত্তবানদেরও এ ধরনের উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানাই।

উপকারভোগীরা এ সময় মানব কল্যাণ সংস্থার সকল দাতা ও দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের জন্য দোয়া কামনা করেন।

এ সময় মনোহরগঞ্জ মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে জানানো হয়, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অতীতের ন্যায়  ভবিষ্যতেও আরো বড় পরিসরে অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com