চূড়ান্ত অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহটি অসাধারণ। বাংলাদেশে একটি বৈপ্লবিক পরিবর্তন সাধন করাটি এ অভ্যুত্থান নির্ধারণ করে দিয়েছে। রাষ্ট্রটিকে পুনর্গঠনের আকাঙ্ক্ষা অনেক বড়। তার পরও যতটুকু হয়েছে রাজনৈতিকভাবে তাতে স্বৈরতন্ত্রের ভিত্তি অনেকখানি নড়ে গেছে। ১৯টি মৌলিক বিষয়ে একমত হওয়া গেছে, তার মধ্যে কিছু ব্যাপারে ডিসেন্ট আছে। কিন্তু যেগুলো হয়েছে সেটি অনেক বড় বিষয়। আর সবচেয়ে বড় কথা হলো মানুষের মনোজগতে পরিবর্তন এসেছে। মানুষ খুবই স্বাধীনচেতা ও গণতন্ত্রমনা হয়েছে। তারা রাজনৈতিক পরিশুদ্ধতা দেখতে চেয়েছে। এক বছর পর্যন্ত এ চেতনা এখনো জাগ্রত। আমি মনে করি সেদিক থেকে অর্জনটি বড়।







