1. dailyainerkantho@gmail.com : admin :
রাজশাহীতে চলছে বিভাগীয় বইমেলা - dailyainerkantho
৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| দুপুর ১:১৭|
শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে বর্ণিল আয়োজনে আদিবাসী উৎসব অনুষ্ঠিত তিন দিন ব্যাপী বারভিডা কার এক্সপো ২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন ইবি জমিয়তে তালাবায়ে আরাবিয়ার উদ্যোগে আলিম উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা বাংলাদেশে সাশ্রয়ী ও সহজলভ্য কার্ডিয়াক রিহ্যাবিলিটেশনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ: অনুষ্ঠিত হলো ACROSS-BD স্টেকহোল্ডার সভা রাণীশংকৈলে ৭ নভেম্বর পালনে প্রশাসনের প্রস্তুতি, সভায় নেওয়া হলো নানা কর্মসূচি গার্মেন্ট শিল্পের অস্থিরতা নিয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ১৪ দফা দাবি রাজশাহীতে চলছে বিভাগীয় বইমেলা ইবির ২৬৮ ডে লেবার ও থোক কর্মচারী ছাঁটাইয়ের সিদ্ধান্ত তেঁতুলিয়ায় জমি অবৈধ জবরদখলের চেষ্টার অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শপথ নিলেন ঠাকুরগাঁও-১ আসনের এমপি মির্জা ফয়সল আমীন

রাজশাহীতে চলছে বিভাগীয় বইমেলা

মো গোলাম কিবরিয়া
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬,
  • 19 Time View

 

রাজশাহীতে চলছে বিভাগীয় বইমেলা

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে চলছে , ‘রাজশাহী বিভাগীয় বইমেলা ২০২৬’। জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় রাজশাহী কালেক্টরেট মাঠে এ মেলা চলবে আগামী ৬ নভেম্বর পর্যন্ত। মেলাটি বাস্তবায়ন করছে রাজশাহী বিভাগীয় প্রশাসন।

আয়োজকেরা জানান, প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা খোলা থাকবে। তবে সরকারি ছুটির দিনে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীরা মেলা ঘুরে দেখতে পারবেন। মেলায় বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের ২৯টি স্টল অংশ নেবে।

বই প্রদর্শন ও বিক্রির পাশাপাশি মেলায় প্রতিদিন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । এসব অনুষ্ঠানে রাজশাহীসহ বিভাগের আট জেলার শিল্পীরা অংশ নেবেন।

আয়োজকদের আশা, এ বইমেলা মানুষের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা, জ্ঞানচর্চার প্রসার এবং প্রকাশনা শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার আগ্রহ সৃষ্টি এবং লেখক ও পাঠকদের মধ্যে যোগাযোগ বাড়ানোর সুযোগ তৈরি হবে। বিকাল হলেই , সব শ্রেণি, পেশার মানুষের আগমনে , বই মেলা জমে উঠছে । বই মেলার গেটের বাহিরে রয়েছে , প্রচুর, খাবারের দোকান। চটপটি, ফুচকা, গরম, গরম জিলাপি, পুরি , সিংগারা আরও অনেক কিছু। বই মেলায় , প্রতিদিন বিকেলে , রয়েছে , সাংস্কৃতিক অনুষ্ঠান। বই মেলার সময় , আরও কিছু দিন বানানোর হতে পারে বলে , জানিয়েছেন সংশ্লিষ্টরা ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com