1. dailyainerkantho@gmail.com : admin :
রাণীশংকৈলে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক, মোটরসাইকেল জব্দ - dailyainerkantho
৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| দুপুর ১:৩৯|
শিরোনামঃ
ইবিস্থ রাজবাড়ী জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত রাণীশংকৈলে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক, মোটরসাইকেল জব্দ প্রাইম ফাইন্যান্স অবসায়নের দাবি আমানতকারীদের, বাংলাদেশ ব্যাংকের শর্ত পূরণ হয়নি ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সম্পত্তি দখলের অভিযোগ সংবাদ সম্মেলন তিতাসে সর্বোচ্চ নম্বরের পর এবার বোর্ড বৃত্তির তালিকায় দিয়া দেবনাথ দাবি না মানলে ১১ অক্টোবর থেকে কঠোর কর্মসূচির ঘোষণা গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের দুবাই, মধ্যপ্রাচ্য, মিশর ও সুয়েজ ক্যানেল অঞ্চলের বাংলাদেশের নাবিকদের ভিসা সমস্যার সমাধানে দ্রুত কূটনৈতিক পদক্ষেপের দাবিতে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধে ইবির শহীদ আনাস হল প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান ‎চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন। ইবিস্থ বৃহত্তর কুমিল্লা ছাত্রকল্যাণ ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি

রাণীশংকৈলে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক, মোটরসাইকেল জব্দ

হাসিনুজ্জামান মিন্টু
  • Update Time : সোমবার, অক্টোবর ৫, ২০২৬,
  • 11 Time View

 

রাণীশংকৈলে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক, মোটরসাইকেল জব্দ

হাসিনুজ্জামান মিন্টু
ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করেছে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি বাটন মোবাইল ফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়।

রোববার (৪ অক্টোবর) রাত ১১টার দিকে রাণীশংকৈল উপজেলার ধর্মগড় বিওপির মলানী লজিস্টিক ক্যাম্পের একটি বিশেষ টহলদল এ অভিযান চালায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাবিলদার মো. বুলবুল আহমেদের নেতৃত্বে সীমান্ত পিলার ৩৭৩/১-এস থেকে প্রায় তিন কিলোমিটার ভেতরে ‘চিকনি’ এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আটক দুজন হলেন বালিয়াডাঙ্গী উপজেলার কাশুয়া খাদেমগঞ্জ গ্রামের মৃত শের আলীর ছেলে মো. গোলাম মোস্তফা (৩৮) এবং উদয়পুর গ্রামের মো. শামউদ্দিনের ছেলে মো. আনছারুল হক (৩৫)।

বিজিবি সূত্রে জানা যায়, অভিযানের সময় তাদের কাছ থেকে ২৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি একটি HERO HF DELUXE ১০০ সিসি মোটরসাইকেল, দুটি বাটন মোবাইল ফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়েছে।

৫০ বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধার করা ট্যাপেন্টাডলের আনুমানিক বাজারমূল্য ৮৭ হাজার টাকা। জব্দ করা মোটরসাইকেলের মূল্য ১ লাখ ১৪ হাজার ৫০০ টাকা, দুটি মোবাইল ফোনের মূল্য ২ হাজার টাকা এবং সিম কার্ড দুটির মূল্য ৬০০ টাকা। সব মিলিয়ে জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ৪ হাজার ১০০ টাকা।

ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) জানিয়েছে, সীমান্তে মাদক ও চোরাচালান বন্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকদ্রব্যের পাশাপাশি চোরাচালান, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

সীমান্ত এলাকার বাসিন্দাদের সন্দেহজনক কর্মকাণ্ড ও মাদক বা চোরাচালান সংক্রান্ত তথ্য বিজিবিকে জানানোর আহ্বানও জানিয়েছে বাহিনীটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com