1. dailyainerkantho@gmail.com : admin :
লিভার সিরোসিসে আক্রান্ত মায়ের চিকিৎসায় সহায়তা চান ইবি শিক্ষার্থী শাহরিয়ার - dailyainerkantho
৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| সকাল ৬:০৭|
শিরোনামঃ
সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে!! রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ঠাকুরগাঁওয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ খেলোয়াড় বাছাই সম্পন্ন, তারুণ্যের জয়জয়কার। মনোহরগঞ্জে ৩০০শিক্ষার্থীর মধ্যে ২৪৭ জন ফেল, শিক্ষকদের ফুল দিয়ে অভিনব প্রতিবাদ উদ্যোক্তা, ব্যবসায়ী, স্বেচ্ছাসেবক ও সংগঠক মো. আলিফ রানা পেলেন শ্রেষ্ঠ যুব নেতৃত্ব সম্মাননা প্রবাসীদের বিনিয়োগ ও দক্ষতা কাজে লাগাতে ২৮-২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ মনোহরগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত চলতি মাসেই করতোয়া নদীর খননকাজ শুরু হচ্ছে: বগুড়ায় পানি সম্পদ প্রতিমন্ত্রী! বিএনপি জন্মগতভাবেই জাতির সাথে প্রতারণা করে আসছে: শিবির সভাপতি বগুড়ার মোট জিপিএ-৫-এর ৫৭ শতাংশই সরকারি আজিজুল হক কলেজের দখলে

লিভার সিরোসিসে আক্রান্ত মায়ের চিকিৎসায় সহায়তা চান ইবি শিক্ষার্থী শাহরিয়ার

ইবি প্রতিনিধি
  • Update Time : শনিবার, অক্টোবর ১৭, ২০২৬,
  • 44 Time View

 

লিভার সিরোসিসে আক্রান্ত মায়ের চিকিৎসায় সহায়তা চান ইবি শিক্ষার্থী শাহরিয়ার

ইবি প্রতিনিধি

লিভার সিরোসিসে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শাহরিয়ার হোসেন। মায়ের লিভার প্রতিস্থাপনের জন্য আনুষঙ্গিক ব্যয় বাবদ প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকা প্রয়োজন। তবে বাবাহীন পরিবারে বোনের সঙ্গে টিউশনি করে সংসার চালানো শাহরিয়ারের পক্ষে এ বিপুল অর্থ জোগাড় করা কঠিন হয়ে পড়েছে।

শাহরিয়ারের মা পারভীন আক্তার ডিকম্পেনসেটেড ক্রনিক লিভার ডিজিজে (Decompensated Chronic Liver Disease—CLD) আক্রান্ত। তাঁর লিভার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, লিভার প্রতিস্থাপন (ট্রান্সপ্লান্ট) করাতে হবে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পিজি হসপিটাল) অধীন সুপার স্পেশালাইজড হাসপাতালে এ অস্ত্রোপচার করার পরিকল্পনা রয়েছে।

শাহরিয়ার হোসেন জানান, তাঁর বাবা বেঁচে নেই। বর্তমানে তিনি ও তাঁর বোন টিউশনি করে যে অর্থ উপার্জন করেন, তা দিয়েই সংসারের ব্যয় নির্বাহ করা হয়। এমন পরিস্থিতিতে মায়ের চিকিৎসার বিপুল খরচ বহন করা তাঁদের পক্ষে সম্ভব হচ্ছে না। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অস্ত্রোপচারের মূল খরচ সরকার বহন করলেও অন্যান্য আনুষঙ্গিক ব্যয় পরিবারকেই বহন করতে হবে। এ জন্য আনুমানিক ১৫ থেকে ২০ লাখ টাকা প্রয়োজন।

শাহরিয়ার বলেন, “মায়ের জীবন বাঁচাতে সময়মতো লিভার প্রতিস্থাপন জরুরি। আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী চিকিৎসা চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। কিন্তু চিকিৎসার ব্যয় আমাদের সাধ্যের বাইরে চলে গেছে। এ অবস্থায় সবার সহযোগিতা প্রয়োজন।”

শাহরিয়ারের বাড়ি কুষ্টিয়া পৌরসভার মিলপাড়ার মোহিনী মোহন চক্রবর্তী সড়কে। মায়ের চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সহপাঠী, শুভাকাঙ্ক্ষী ও সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন।

সহায়তা পাঠানোর মাধ্যম

বিকাশ/নগদ: 01909395566

ডাচ্-বাংলা ব্যাংক হিসাব নম্বর: 1681050407495

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com