
শহীদ ওসমান হাদী, ইনসাফের রাজনীতি ও এক আপোষহীন বিপ্লবীর নাম : আতিকুর রহমান কামালী
ইনসাফের রাজনীতি ও শহীদ হাদীর আদর্শ।
ন্যায়, নীতি, সাম্য তথা ইনসাফের রাজনীতি একজন মানুষকে কতটা জনপ্রিয় করতে পারে, তার জ্বলন্ত উদাহরণ হলো শহীদ শরিফ ওসমান হাদী (রহ.)। মূলত হক ও ন্যায়ের পথে আপসহীন লড়াই এবং সাহসিকতার সাথে সত্য কথা বলার যে স্পৃহা তিনি দেখিয়েছেন, সেটিই তাকে গণমানুষের হৃদয়ে স্থান করে দিয়েছে।
তিনি ছিলেন এক নির্ভীক ও অকুতভয় প্রাণ। দল-মত নির্বিশেষে সকল নেতা এবং বর্তমান সরকারকেও আঙুল তুলে দেখিয়ে দিয়েছেন—কোনটি হকের কথা আর কোনটি বাতিলের পথ। শহীদ হাদী রাজনীতির একটি উন্মুক্ত দিগন্ত উন্মোচন করে গেছেন। ‘তওনী ইনসাফ’ বা ন্যায়বিচার প্রতিষ্ঠার যে লড়াই তিনি শুরু করেছিলেন, তা আজ বাংলার আপামর সাধারণ জনগণের লড়াইয়ে পরিণত হয়েছে।
আমরা আজ ওসমান হাদীর মতো সাহসী যুবক ও সত্যের পথপ্রদর্শক নেতার অভাব তীব্রভাবে অনুভব করছি। আমাদের উচিত ওনার আদর্শকে ধারণ করা এবং প্রতিটি যুবকের উচিত ওনার মতো সাহসী হওয়া।
আমরা আমাদের প্রিয় ভাই উসমান হাদী (রহ.)-এর হত্যার সুষ্ঠু বিচার চাই। যিনি আজীবন ইনসাফ কায়েমের জন্য লড়েছেন এবং শেষ পর্যন্ত নিজের জীবন উৎসর্গ করেছেন, তাঁর প্রতি প্রকৃত ইনসাফ বা ন্যায়বিচার নিশ্চিত করা হোক।
মাওলানা আতিকুর রহমান কামালী
অ্যাক্টিভিস্ট ও রাজনীতিবিদ