1. dailyainerkantho@gmail.com : admin :
শাহবাগে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফাকে গ্যাজেটভুক্ত ও মরণোত্তর রাষ্ট্রীয় সম্মানের দাবিতে মানববন্ধন - dailyainerkantho
৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ২:৪৯|
শিরোনামঃ
নতুন কোনো ফ্যাসিবাদকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না: ছাত্র জমিয়ত বাংলাদেশ শাহবাগে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফাকে গ্যাজেটভুক্ত ও মরণোত্তর রাষ্ট্রীয় সম্মানের দাবিতে মানববন্ধন জীবনের নিরাপত্তা চেয়ে ন্যায় বিচারের দাবি ভুক্তভোগী কৃষকের বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে ভর্তি ২০-২৫ জন!! ছাতনাই নদীতে মাছ শিকার করতে গিয়ে এক মৎস্য জীবী জেলের মৃত্যু বাঘার আড়ানীতে পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই ভুয়া পুলিশ আটক ও গণপিটুনি। সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্যের জেরে বুটেক্সে ৪ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে আদমদীঘিতে হিন্দু গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১ আদমদীঘিতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার!! নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত

শাহবাগে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফাকে গ্যাজেটভুক্ত ও মরণোত্তর রাষ্ট্রীয় সম্মানের দাবিতে মানববন্ধন

আয়াত উল্ল্যাহ
  • Update Time : শুক্রবার, আগস্ট ৭, ২০২৬,
  • 8 Time View

 

শাহবাগে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফাকে গ্যাজেটভুক্ত ও মরণোত্তর রাষ্ট্রীয় সম্মানের দাবিতে মানববন্ধন

আয়াত উল্ল্যাহ, ঢাকা:
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার নাম মুক্তিযুদ্ধ গ্যাজেট বইয়ে অন্তর্ভুক্ত করা এবং তাঁকে মরণোত্তর রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের দাবিতে আজ রাজধানীর শাহবাগে এক মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ ৭ আগস্ট, ২০২৬ তারিখে ‘মুক্তিযোদ্ধার সন্তানেরা’ ব্যানারটির ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে লিখিত বক্তব্যে জানানো হয়, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ১৯৪৯ সালের ১০ই মার্চ বরিশাল জেলার উজিরপুর থানার ওটরা ইউনিয়নের যোগীরকান্দা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম তোরাপ আলী হাওলাদার। গোলাম মোস্তফা ১৯৬২ সালে ভবানীপুর হাইস্কুল থেকে এসএসসি এবং শেখ বোরহানউদ্দিন কলেজ ঢাকা থেকে ১৯৬৮ সালে এইচএসসি পাস করেন। ১৯৬৯ইং সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি গ্রামের আরো কিছু তরুণ যুবককে সাথে নিয়ে যুদ্ধের প্রশিক্ষণের জন্য ভারতে যান। তিনি ভারতের পশ্চিমবঙ্গের হাসনাবাদ ট্রেনিং ক্যাম্পে ট্রেনিং নিয়ে ভারত বাংলাদেশে ৪ নম্বর সেক্টর কমান্ডার মেজর এমএ জলিলের তত্ত্বাবধানে সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ করেন। তখন স্থানীয় কমান্ডার ছিলেন ওবায়দুল সরদার। যুদ্ধ শেষে জেনারেল ওসমাণী তাঁকে একটি সনদ প্রদান করেন, সনদের নাম্বার ১১-০৮৫৯। এরপর ২০০২ইং সালে তিনি নিজেই গেজেটে তাঁর নাম অন্তর্ভুক্ত করার জন্য একটি ফরম মুক্তিযোদ্ধা কল্যাণ কাউন্সিলে জমা দেন। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে সেই কার্যক্রম স্থগিত হয়ে যায়। ২০০৪ইং সালের ১২ই ডিসেম্বর তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুর পর ২০১১ইং সালে আওয়ামী লীগ সরকার নতুন করে বাদ পড়া মুক্তিযোদ্ধাদের নাম গেজেটভুক্ত করেন। গোলাম মোস্তফা জীবিত থাকাকালীন সময়ে বিএনপির একজন নেতা ছিলেন, ছিলেন ইউনিয়ন সভাপতি এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তাঁর ইউপি চেয়ারম্যানের নাম এবং এমনকি ইউপি তালুকার রাজনৈতিক ইতিহাস থাকার কারণে গোলাম মোস্তফার নামটি তাঁরা গেজেটভুক্ত হওয়ার জন্য সুপারিশ করেননি। গত ১৬ বছরে অনেকে চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। বর্তমান সরকারও রাজনৈতিক প্রতিহিংসা বাদ দিয়ে প্রকৃত মুক্তিযোদ্ধাদের নিয়ে কোন প্রকার লিখিত বক্তব্য বা পরিকল্পনা গ্রহণ করেননি। তাই আমরা মৃত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার নাম গেজেটে অন্তর্ভুক্ত এবং মরণোত্তর তাঁর রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করার অনুরোধ জানিয়ে আমাদের এই মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি করছি।
মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা দেশের স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন। অথচ স্বাধীনতার এত বছর পরও তাঁর নাম সরকারি গ্যাজেট বইয়ে অন্তর্ভুক্ত না হওয়া অত্যন্ত দুঃখজনক। এটি একজন প্রকৃত দেশপ্রেমিকের অবদানের অবমূল্যায়ন।
বক্তারা অনতিবিলম্বে সকল নথিপত্র যাচাই-বাছাই করে গোলাম মোস্তফার নাম গ্যাজেটভুক্ত করার এবং তাঁকে মরণোত্তর রাষ্ট্রীয় সম্মান দেওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি জোর দাবি জানান। কর্মসূচিতে বীর মুক্তিযোদ্ধার সন্তান, পরিবারের সদস্য এবং সংহতি প্রকাশকারী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com