1. dailyainerkantho@gmail.com : admin :
সাদিক-ফরহাদের নেতৃত্বে ডাকসুতে ছাত্রশিবিরের প্যানেল। - dailyainerkantho
২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| ভোর ৫:১৮|
শিরোনামঃ
বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের সিলেট জেলা শাখার টিম লিডার হলেন রিপা বেগম হোটেল থেকে বের হতেই লুটিয়ে পড়েন সোহেল খান, মৃত্যুর আগে কী ঘটেছিল জানালেন জয়!! ঠাকুরগাঁওয়ের নিশ্চিতপুর সরকার পাড়ায় জমি জরিপ শুরু নেত্রকোনার বারহাট্টায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি অধ্যাপক ডা. আনোয়ারুল হক মনোহরগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের তাণ্ডব, ২৫ ভরি স্বর্ণালংকারসহ বিপুল অর্থ লুট ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার ও সুরক্ষা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে এফসিটিসির আলোকে আচরণবিধি গ্রহণ করল কুয়েট তরুণ উদ্যোক্তা খুঁজতে মনোহরগঞ্জে বাংলাদেশ ব্যাংকের কর্মশালা ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার রাজশাহীতে ভাই-বোন আটক কবিতার ছন্দে রাঙ্গুনিয়ায় নবান্ন উৎসব উদযাপন

সাদিক-ফরহাদের নেতৃত্বে ডাকসুতে ছাত্রশিবিরের প্যানেল।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, আগস্ট ১৭, ২০২৫,
  • 175 Time View

 

সাদিক-ফরহাদের নেতৃত্বে ডাকসুতে ছাত্রশিবিরের প্যানেল।

 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। যদিও সংগঠনটি আনুষ্ঠানিকভাবে পূর্ণ প্যানেল ঘোষণা এখনও দেয়নি, তবে ভিপি ও জিএস পদে কারা নির্বাচন করবেন তা অনেকটাই চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন একাধিক বিশ্বস্ত সুত্র।

ডাকসুর ভিপি পদে লড়বেন সংগঠনটির ঢাবি শাখার সাবেক সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মোঃ আবু সাদিক কায়েম। আর জিএস পদে লড়বেন ঢাবি শাখার বর্তমান সভাপতি এস এম ফরহাদ।

শিবিরের একাধিক সূত্র থেকে জানা যায়, মোট ২৮টি পদের জন্য পূর্ণ প্যানেল ঘোষণা করবে। তার মধ্যে ভিপি পদে সাদিক কায়েম ও জিএস পদে এস এম ফরহাদের লড়াই নিশ্চিত। ছাত্রীসংস্থার নারী প্রার্থীরাও প্যানেলে অংশ নেবেন।

এ বিষয়ে ঢাবি শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মহিউদ্দিন খানকে সাদিক কায়েম ও এসএম ফরহাদের প্রতিদ্বন্দ্বিতা বিষয়ে প্রশ্ন করা হলে তিনি হ্যাঁ সূচক (হুম) জবাব দেন।

তিনি আরও বলেন, অনেক জনকে প্যানেলে আনার চেষ্টা চলছে। তবে ১৮ জনের সবাই নির্বাচনে থাকবেন না। খুব শিগগিরই পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা দেওয়া হবে।

এদিকে, বিগত ১৫ বছর আওয়ামী শাসনামলে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে শিবিরের নেতাকর্মীদের নির্যাতন করছে সরকার দলীয় বাহিনী।

বিগত জুলাই গণঅভ্যুত্থানের পর ক্যাম্পাস রাজনীতিতে নতুন প্রাণ পেয়েছে ইসলামী ছাত্রশিবির। যদিও বিভিন্ন সময়ে নানা কারণে আলোচনায় আসলেও এবার তারা হিসাব কষে এগিয়ে চলেছে।

আসছে ছাত্র সংসদ নির্বাচনে কমিটির ১৮ সদস্যের মধ্যে সবাই নির্বাচনে থাকবেন না, তবে প্যানেলে থাকতে পারেন বিভিন্ন এক্টিভিস্ট, ছাত্রীসংস্থার নেত্রী এবং অমুসলিম প্রার্থীরাও। এ বিষয়ে শিবিরের মধ্যে আলোচনা চলছে বলে জানা গেছে।

উল্লেখ্য, তফসিল অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর হবে ডাকসু নির্বাচন। ইতোমধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে আজ।

এ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ হবে ১২ থেকে ১৮ অগাস্ট। মনোনয়নপত্র গ্রহণের সবশেষ তারিখ ১৯ আগস্ট। পরদিন ২০ আগস্ট ও ২১ আগস্ট প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ২৫ আগস্ট। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৬ আগস্ট। এরপর ভোটগ্রহণ হবে ঘোষিত দিনে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com