1. dailyainerkantho@gmail.com : admin :
সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে মনোহরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল - dailyainerkantho
২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| দুপুর ২:৩৬|
শিরোনামঃ
মনোহরগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে মনোহরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল আত্রাইয়ে রেললাইনের ভাঙা স্লিপারের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে ট্রেন, যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা আদমদীঘিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও শহীদ বুদ্ধিজীবী দিবস, বিজয় দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত!! বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের সিলেট জেলা শাখার টিম লিডার হলেন রিপা বেগম হোটেল থেকে বের হতেই লুটিয়ে পড়েন সোহেল খান, মৃত্যুর আগে কী ঘটেছিল জানালেন জয়!! ঠাকুরগাঁওয়ের নিশ্চিতপুর সরকার পাড়ায় জমি জরিপ শুরু নেত্রকোনার বারহাট্টায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি অধ্যাপক ডা. আনোয়ারুল হক মনোহরগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের তাণ্ডব, ২৫ ভরি স্বর্ণালংকারসহ বিপুল অর্থ লুট ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার ও সুরক্ষা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে মনোহরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

এস এম আনোয়ার
  • Update Time : বুধবার, নভেম্বর ২৫, ২০২৬,
  • 16 Time View

 

এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।
সারাদেশে নিষিদ্ধ সংগঠনের পরিকল্পিত বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা ও নৈরাজ্যের প্রতিবাদে কুমিল্লার মনোহরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে আয়োজিত এ বিক্ষোভ মিছিলটি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের সংসদ সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক জননেতা মো. আবুল কালাম এমপি।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
দেশের শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো অপশক্তি যেন পরিকল্পিতভাবে দেশে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকতে হবে। আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে সকল ষড়যন্ত্র ও অপচেষ্টার প্রতিবাদ জানিয়ে যাব।

তিনি আরও বলেন,
আমরা দেশে শান্তি চাই, কোন বিশৃঙ্খলা করতে চাই না। আওয়ামী লীগের নেতা-কর্মী যারা এলাকায় আছেন আপনারা শান্তিতে থাকেন। কোন নৈরাজ্য বিশৃঙ্খলা করবেন না,বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেয়া হবে না।

সমাবেশে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারী, সিনিয়র সহ সভাপতি শাহ সুলতান খোকন, সাধারণ সম্পাদক অধ্যাপক সারওয়ার জাহান ভূঁইয়া দোলন, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু,দপ্তর সম্পাদক জিএম আহসান উল্লাহ,যুব দলের আহ্বায়ক রহমত উল্লাহ্ জিকু, সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাহার উদ্দিনসহ নেতাকর্মীরা। সমাবেশ শেষে স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম এমপির নেতৃত্বে এক বিশার মিছিল বের করা হয়।

মনোহরগঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মনোহরগঞ্জ প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর বাজার বিএনপি’র পার্টি অফিসের সামনে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ করা হয়।

বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপি এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় তাঁরা সারাদেশে পরিকল্পিত বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com