1. dailyainerkantho@gmail.com : admin :
সেই শিক্ষিকা মাহেরিনের সমাধিতে বিমান বাহিনীর শ্রদ্ধা নিবেদন। - dailyainerkantho
৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| দুপুর ১:২০|

সেই শিক্ষিকা মাহেরিনের সমাধিতে বিমান বাহিনীর শ্রদ্ধা নিবেদন।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, জুলাই ২৩, ২০২৫,
  • 151 Time View

 

শিক্ষিকা মাহেরীনের সমাধিতে বিমান বাহিনীর শ্রদ্ধা

 

রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাহেরীন চৌধুরীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী।

বুধবার (২৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নীলফামারীর জলঢাকা পৌরসভার বগুলাগাড়ী গ্রামে মরহুমার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল।

বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি-এর পক্ষ থেকে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে বিমান বাহিনীর প্রতিনিধিরা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মানবিকতা, সাহসিকতা ও দায়িত্ববোধের অনন্য উদাহরণ হয়ে থাকা শিক্ষিকা মাহেরীন চৌধুরী নিজের জীবন দিয়ে কোমলমতি শিক্ষার্থীদের রক্ষায় যেভাবে আত্মত্যাগ করেছেন, তা বাংলাদেশের ইতিহাসে চিরদিন গৌরবের সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

এই মহতী আত্মত্যাগ জাতিকে করেছে গর্বিত, আর তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর এই প্রয়াসে চোখ ভিজেছে অনেকেরই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com