1. dailyainerkantho@gmail.com : admin :
স্বাস্থ্যসেবা নিয়ে উচ্চতর গবেষণা: ইবিতে পিএইচডি সেমিনারে তথ্যভিত্তিক উপস্থাপনা - dailyainerkantho
৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| সকাল ৭:০২|
শিরোনামঃ
সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে!! রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ঠাকুরগাঁওয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ খেলোয়াড় বাছাই সম্পন্ন, তারুণ্যের জয়জয়কার। মনোহরগঞ্জে ৩০০শিক্ষার্থীর মধ্যে ২৪৭ জন ফেল, শিক্ষকদের ফুল দিয়ে অভিনব প্রতিবাদ উদ্যোক্তা, ব্যবসায়ী, স্বেচ্ছাসেবক ও সংগঠক মো. আলিফ রানা পেলেন শ্রেষ্ঠ যুব নেতৃত্ব সম্মাননা প্রবাসীদের বিনিয়োগ ও দক্ষতা কাজে লাগাতে ২৮-২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ মনোহরগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত চলতি মাসেই করতোয়া নদীর খননকাজ শুরু হচ্ছে: বগুড়ায় পানি সম্পদ প্রতিমন্ত্রী! বিএনপি জন্মগতভাবেই জাতির সাথে প্রতারণা করে আসছে: শিবির সভাপতি বগুড়ার মোট জিপিএ-৫-এর ৫৭ শতাংশই সরকারি আজিজুল হক কলেজের দখলে

স্বাস্থ্যসেবা নিয়ে উচ্চতর গবেষণা: ইবিতে পিএইচডি সেমিনারে তথ্যভিত্তিক উপস্থাপনা

ইবি প্রতিনিধি
  • Update Time : শনিবার, জুলাই ৫, ২০২৫,
  • 164 Time View

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থনীতি বিভাগে ‘দ্য পারফরম্যান্স ইভ্যালুয়েশন অব কমিউনিটি ক্লিনিক সার্ভিসেস ইন বাংলাদেশ: এন ইকোনোমেট্রিক অ্যানালাইসিস’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ জুলাই) সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন ভবনের অর্থনীতি বিভাগের সেমিনার কক্ষে এ পিএইচডি সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অর্থনীতি বিভাগের পিএইচডি ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নিলুফার ইয়াসমিন। গবেষণাটির তত্ত্বাবধানে ছিলেন বিভাগের অধ্যাপক ড. দেবাশীশ শর্মা।

উপস্থাপিত প্রবন্ধে প্রান্তিক পর্যায়ে মানুষের চিকিৎসাসেবা দেওয়ার জন্য দেশের কমিউনিটি ক্লিনিকসূমহের চিকিৎসাসেবার মান যাচাই করতে একটি অনুসন্ধান পরিচালিত হয়েছে; যেখানে মেহেরপুর ও গাজীপুর এই দুই অঞ্চলের মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করে ক্লিনিকগুলোর চিকিৎসাসেবায় অবদান এবং ঘাটতিগুলো চিহ্নিত করে মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার উপায় নিয়ে আলোচনা করা হয়েছে।

অধ্যাপক ড. দেবাশীশ শর্মা বলেন, “বাংলাদেশের গ্রাম অঞ্চলের সাধারণ মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য সেবা সঠিকভাবে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যে কমিউনিটি ক্লিনিক গুলো কাজ করছে সেগুলোর কার্যকারিতা যাচাই করতে আজকের এই সেমিনার আয়োজিত হয়েছে। দেশজুড়ে স্বাস্থ্য ক্ষেত্রে ক্লিনিক গুলোর অবদান ও ঘাটতি এই সেমিনারে দেখানোর চেষ্টা করা হয়েছে। আজকের সেমিনারে অনেকগুলো পরামর্শ এসেছে, আমরা বিশেষজ্ঞের সাথে কথা বলে সেই জায়গাগুলো চিহ্নিত করার চেষ্টা করবো। সেমিনারে অনেক বিশেষজ্ঞের মতামত এসেছে। সেগুলো একজোট করে এই কাজটিকে সুন্দরভাবে সম্পন্ন করার সুযোগ রয়েছে। আমি ব্যক্তিগতভাবে আমার ফেলো গবেষক নিলুফার ইয়াসমিনকে ধন্যবাদ জানাই।”

সেমনিারে অর্থনীতি বিভাগের সভাপতি ড. পার্থ সারথি লস্করের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক. ড. মো. আব্দুল ওয়াদুদ এবং ইবির অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া। এছাড়াও বিভিন্ন বিভাগে শিক্ষাকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com