1. dailyainerkantho@gmail.com : admin :
হরিনাকুন্ডুতে নতুন (ইউএনও) যোগদানে বিরোধিতা স্থানীয় শিক্ষার্থী ও বৈষম্য আন্দোলনকারীর মানববন্ধন - dailyainerkantho
৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সকাল ৬:৪০|

হরিনাকুন্ডুতে নতুন (ইউএনও) যোগদানে বিরোধিতা স্থানীয় শিক্ষার্থী ও বৈষম্য আন্দোলনকারীর মানববন্ধন

মো:খলিলুর রহমান,হরিনাকুন্ডু প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫,
  • 142 Time View

ইউএনও সুদীপ্ত কুমার সিংহের বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি, সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ, রাজনৈতিক পক্ষপাত এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ উঠেছে ।

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা দোয়েল চত্তর মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হরিনাকুন্ডু উপজেলা আহ্বায়ক রফিকুল ইসলামের সভাপতিত্বে ও মোঃ রুহুল আমিনের সঞ্চালনায় উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা আহ্বায়ক জনাব মোঃ আবু হুরাইরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
এইচ এম নাইম মাহমুদ সভাপতি
ইসলামী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলা
রিহন হোসেন রায়হান সেক্রেটারী
ছাত্র অধিকার পরিষদঝিনাইদহ জেলা,
মোঃ সাইদুর রহমান সাবেক সদস্য সচিব
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

সভাপতি,
ছাত্র অধিকার পরিষদ ঝিনাইদহ জেলা
এম মাহফুজুর রহমান সভাপতি
ইসলামী ছাত্র আন্দোলন হরিণাকুণ্ডু উপজেলা।
এছাড়াও উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে হরিণাকুন্ডু উপজেলার সচেতন শিক্ষার্থীবৃন্দ এর ব্যানারে, হরিণাকুন্ডু উপজেলা ছাত্র শিবির,ছাত্রদল, ইসলামী যুব আন্দোলন, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলনসহ সর্বস্তরের ছাত্র জনতা জুলাই গণহত্যায় ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নেওয়া আওয়ামী লীগের দোষর দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগে বদলিকৃত ইউএনও সুদীপ্ত কুমার সিংহকে হরিণাকুন্ডু উপজেলায় বদলির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অংশগ্রহণ করেন। উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে হরিণাকুন্ডু উপজেলার সচেতন শিক্ষার্থীবৃন্দ ও জনসাধারণ সহ ডিএসবি,গোয়েন্দা সংস্থা, এন আই এস, পুলিশ সদস্য এবং ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিতি ছিলেন।
উল্লেখ্য মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য প্রদান সকল বক্তা তার বক্তব্যে আওয়ামী লীগের দোষর দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগে বদলিকৃত ইউএনও সুদীপ্ত কুমার সিংহের বদলির আদেশ অতি দ্রুত প্রত্যাহার না করা হলে কঠোর থেকে কঠিনতম পদক্ষেপ গ্রহণ করা হবে বলে ঘোষনা দেন। বর্তমানে হরিণাকুন্ডুতে ইউএনও যোগদান করাকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com