1. dailyainerkantho@gmail.com : admin :
৩০০ আসনে প্রার্থী দেবে বিকল্পধারা বাংলাদেশ - dailyainerkantho
১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| রাত ৪:৪৯|
শিরোনামঃ
সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনী বিলে স্বাক্ষর না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান নানা আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ইবির সাদ্দাম হলে অবৈধ শিক্ষার্থী অপসারণসহ চার দফা দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে পুলিশের এএসআই ক্লোজ!! সুনামগঞ্জে সার্বিক আইন-শৃঙ্খলা, উন্নয়নমূলক সমন্বয় সভা তেঁতুলিয়ায় পৃথক অভিযানে ৫৮ বস্তা সার জব্দ ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার ‘বিভেদ নয় ঐক্য’-মূলনীতিকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফোরামের আত্মপ্রকাশ দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫ খেয়ালখুশি মতো অফিস করেন তেঁতুলিয়া  উপজেলা পল্লি উয়ন্নন বোড় বিআরডিবি কর্মকর্তা 

৩০০ আসনে প্রার্থী দেবে বিকল্পধারা বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, আগস্ট ৩১, ২০২৫,
  • 153 Time View

রবিবার (৩১ আগস্ট) মধ্যবাড্ডাস্থ মোল্লা টাওয়ারে অবস্থিত বিকল্পধারা বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিকল্পধারা বাংলাদেশের নির্বাহী প্রেসিডেন্ট মেজর (অব.) আবদুল মান্নান। তিনি বলেন, বিকল্পধারা বাংলাদেশ আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে। নির্বাচনের সময় ঘোষণার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূসকে তিনি ধন্যবাদ জানান। একই সাথে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করায় নির্বাচন কমিশনকেও আন্তরিক ধন্যবাদ জানান। তিনি মনে করেন জনগণ নির্বাচন চায়। তিনি প্রত্যাশা করেন, আগামী নির্বাচনে ভোট প্রদানের মাধ্যমে তাদের নেতা নির্বাচনের আকাঙ্ক্ষা পূরণ হবে। বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। জনগণ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে চায় । গত তিনটি জাতীয় নির্বাচনে জনগণ বিশেষ করে তরুণ ভোটাররা ভোট দিতে পারেনি। নির্বাচনের কোন পরিবেশেই রেখেছিল না ফ্যাসিস্ট হাসিনার সরকার। মানুষ তাদের পছন্দের নেতাকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারেননি। মেজরা মান্নান আশা প্রকাশ করেন, বর্তমানে নির্বাচন কমিশন একটি সুষ্ঠু, সুন্দর এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ভোটের আয়োজন করতে পারবেন । তিনি বলেন, নির্বাচন বিলম্বিত হলে জনগণের মাঝে অস্থিরতা বৃদ্ধি পাবে। অর্থনীতিও খারাপের দিকে যাবে। কাজেই নির্বাচনের কোন বিকল্প নাই। একটি সুষ্ঠু নির্বাচন পারবে দেশের বর্তমান সংকট অনেকটা দূর করতে।

সভায় গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূরের উপর মিডিয়ার সামনে উপর্যুপুরি হামলার জন্য গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবিও করা হয়। নূরুল হক নূরের সুচিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান হয়।

সভায় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মহসিন চৌধুরী, ওবায়দুর রহমান মৃধা, মোঃ ওয়াসিমুল ইসলাম, মোঃ আসাদুজ্জামান বাচ্চু, আরো উপস্থিত ছিলেন মোঃ মোস্তফা সারোয়ার, মোঃ ইকবাল হোসেন ভূঁইয়া, মোঃ শামীম আহম্মেদ , মোঃ আলামিন, মোঃ মিজানুর রহমান চন্দন, মোঃ সোবেল খান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com