1. dailyainerkantho@gmail.com : admin :
অক্টোবরেই দেশের দীর্ঘতম রানওয়ে থেকে সমুদ্র ছুঁয়ে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট! - dailyainerkantho
২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| রাত ২:০৫|
শিরোনামঃ
উদ্যোক্তা, ব্যবসায়ী, স্বেচ্ছাসেবক ও সংগঠক মো. আলিফ রানা পেলেন শ্রেষ্ঠ যুব নেতৃত্ব সম্মাননা প্রবাসীদের বিনিয়োগ ও দক্ষতা কাজে লাগাতে ২৮-২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ মনোহরগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত চলতি মাসেই করতোয়া নদীর খননকাজ শুরু হচ্ছে: বগুড়ায় পানি সম্পদ প্রতিমন্ত্রী! বিএনপি জন্মগতভাবেই জাতির সাথে প্রতারণা করে আসছে: শিবির সভাপতি বগুড়ার মোট জিপিএ-৫-এর ৫৭ শতাংশই সরকারি আজিজুল হক কলেজের দখলে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) নেত্রকোণা জেলা কমিটি ঘোষণা বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি শিক্ষক, সাংবাদিক, স্বেচ্ছাসেবক ও সংগঠক আশরাফুল আহমদ পেলেন শ্রেষ্ঠ যুব নেতৃত্ব পুরস্কার শিক্ষার্থীর ছেঁড়া জামায় সুঁই-সুতো হাতে প্রধান শিক্ষিকা

অক্টোবরেই দেশের দীর্ঘতম রানওয়ে থেকে সমুদ্র ছুঁয়ে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট!

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, আগস্ট ১৭, ২০২৫,
  • 159 Time View
কক্সবাজার বিমানবন্দর-যেখানে সমুদ্রের বুক ছুঁয়ে এবার উড়বে আন্তর্জাতিক ফ্লাইট। সম্প্রসারণের অংশ হিসেবে রানওয়েতে যোগ হয়েছে অতিরিক্ত ১ হাজার ৭০০ ফুট, পুরোটা সমুদ্রের ওপর নির্মিত। ফলে এখন রানওয়ের দৈর্ঘ্য দাঁড়িয়েছে ১০ হাজার ৭০০ ফুট, যা দেশের দীর্ঘতম।
কক্সবাজার বিমানবন্দর রানওয়ে সম্প্রসারণের প্রজেক্ট কো-অর্ডিনেটর এম. মোশাররফ হোসেন জানান, বর্ধিত অংশের রানওয়ের পেইন্টিংয়ের কাজ শেষ পর্যায়ে রয়েছে। নির্ধারিত সময়সীমার আগেই এ কাজ শেষ করা সম্ভব হবে।
তবে টার্মিনাল ভবনের কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি। যাত্রী অভ্যর্থনা, ইমিগ্রেশন, কনভেয়ার বেল্টসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ চলছে দ্রুত গতিতে। যা নির্ধারিত সময়ের আগেই শেষ করতে দিনরাত ব্যস্ত শ্রমিক ও প্রকৌশলীরা।
কক্সবাজার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএবি) উপ-সহকারী প্রকৌশলী মো. মঈনুদ্দিন জানান, পুরো কাজ শেষ করতে ডিসেম্বর পর্যন্ত সময় লাগবে। এ বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে, তবে যত দ্রুত সম্ভব কাজ শেষ করার চেষ্টা চলছে।
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক মানের বিমানবন্দর কক্সবাজারের পর্যটন ও অর্থনীতিতে আনবে বিপ্লব। তবে নিরাপত্তা নিশ্চিত করতে হবে সর্বোচ্চ মাত্রায়। এভিয়েশন বিশেষজ্ঞ নাফীস ইমতিয়াজ উদ্দিন বলেন, বিমানবন্দরের অপারেশন কার্যক্রম চালানোর জন্য প্রয়োজনীয় কাজ শেষ হয়েছে। তবে শুধু বিমানবন্দর নয়, ইনানি ও টেকনাফসহ পুরো কক্সবাজারেই ট্যুরিস্টদের জন্য নিরাপত্তা জোরদার করতে হবে।
কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা বলেন, দ্রুত উদ্বোধন জরুরি। একইসঙ্গে কাস্টমস, ইমিগ্রেশন ও বন্ডেড ওয়্যারহাউস সুবিধা নিশ্চিত করতে হবে। ফলে কক্সবাজারের অর্থনীতিতে আমূল পরিবর্তন আসবে।
২০২১ সালে শুরু হওয়া এই প্রকল্পের মাধ্যমে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপ নিচ্ছে কক্সবাজার। আকাশপথে আন্তর্জাতিক সংযোগ স্থাপিত হলে এ জনপদে খুলে যাবে অর্থনৈতিক সম্ভাবনার নতুন দুয়ার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com