1. dailyainerkantho@gmail.com : admin :
অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সংকটের দ্রুত সমাধানের দাবি উদ্যোক্তাদের - dailyainerkantho
৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| সকাল ৬:২২|
শিরোনামঃ
ইবির ২৬৮ ডে লেবার ও থোক কর্মচারী ছাঁটাইয়ের সিদ্ধান্ত তেঁতুলিয়ায় জমি অবৈধ জবরদখলের চেষ্টার অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শপথ নিলেন ঠাকুরগাঁও-১ আসনের এমপি মির্জা ফয়সল আমীন পঞ্চগড়ে দেবীগঞ্জ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত সেভ দ্য গ্রিন ফাউন্ডেশনের বালাগঞ্জ উপজেলা সমন্বয়ক মো. মইনুল ইসলাম ট্রাকের সঙ্গে ভ্যানের সংঘর্ষে একজনের মৃত্যু জামালগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি-এর কার্যক্রম পর্যালোচনা ও স্থায়িত্ব বিষয়ক সমন্বয় সভা মনোহরগঞ্জে অটোরিকশায় ছাগল চুরি, স্থানীয়দের সহায়তায় আটক ৩ এমপি নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সুনামগঞ্জ জেলা বিএনিপর চীনা ভাষা শিক্ষা ও কর্মসংস্থানে বিশেষ অবদান: ‘ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন রিচার্ড ইন্টারন্যাশনাল-এর এমডি মনিরুজ্জামান

অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সংকটের দ্রুত সমাধানের দাবি উদ্যোক্তাদের

মো সাইফুল আলম সরকার
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬,
  • 94 Time View

 

অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সংকটের দ্রুত সমাধানের দাবি উদ্যোক্তাদের

মো: সাইফুল আলম সরকার, ঢাকা: অগ্রণী ব্যাংক পিএলসির এজেন্ট ব্যাংকিং কার্যক্রম নিয়ে দীর্ঘদিন ধরে অনিশ্চয়তা ও আর্থিক ক্ষতির মুখে থাকা উদ্যোক্তারা সংকটের দ্রুত ও ন্যায়সংগত সমাধান দাবি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন অগ্রণী ব্যাংক পিএলসির এজেন্ট ব্যাংকিং এর উদ্যোক্তারা। এ বিষয়ে সরকারের পাশাপাশি বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন তাঁরা। বুধবার ১৯ আগস্ট ২০২৬ইং জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে যুক্ত উদ্যোক্তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাত্তার চৌধুরী এবং সাইদপ। এই সময় দেশের প্রান্তিক পর্যায়ের অগ্রণী ব্যাংক পিএলসির এজেন্ট ব্যাংকিং এর উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। তারা বলেন, এজেন্ট ব্যাংকিং কার্যক্রম নিয়ে দীর্ঘদিন ধরে তাঁরা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। এতে উদ্যোক্তাদের পাশাপাশি তাঁদের পরিবার, কর্মচারী ও সংশ্লিষ্ট গ্রাহকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাঁদের মতে, একটি কার্যক্রম বন্ধ হয়ে গেলে শুধু একটি ব্যবসা বন্ধ হয় না, এর সঙ্গে অনেক মানুষের জীবিকা ও আর্থিক কার্যক্রমও থমকে যায়।

উদ্যোক্তারা বলেন, ‘আমরা কি কোনো অপরাধ করেছি? অপরাধ না করলে আমাদের জীবিকা কেন বন্ধ থাকবে এবং ভবিষ্যৎ কেন অনিশ্চয়তার মধ্যে থাকবে?’

তাঁরা বলেন, কোনো বিশেষ সুবিধা নয়, তাঁরা চান ন্যায়সংগত সিদ্ধান্ত, দ্রুত সমাধান এবং কর্মসংস্থানের পথ পুনরায় খুলে দেওয়া। এ জন্য বিষয়টি দীর্ঘসূত্রতায় না রেখে দ্রুত তদন্ত ও বাস্তব পরিস্থিতি পর্যালোচনার দাবি জানান তাঁরা।

বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়ে উদ্যোক্তারা বলেন, এজেন্ট উদ্যোক্তা ও গ্রাহকদের স্বার্থ বিবেচনায় নিয়ে কার্যকর সিদ্ধান্ত নিতে হবে। তাঁরা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসতেও প্রস্তুত বলে জানান।

সংবাদ সম্মেলনে উদ্যোক্তারা বলেন, ‘আমরা সর্বদা নিয়ম মেনে চলেছি এবং ভবিষ্যতেও নিয়ম মেনে কার্যক্রম পরিচালনা করতে প্রস্তুত। কর্তৃপক্ষের নির্দেশনাও আমরা মেনে চলব। তবে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ সময় শুধু অপেক্ষা করতে করতে শেষ হয়ে যাক, এটি আমরা চাই না।’

তাঁদের অভিযোগ, সংকট সমাধানের জন্য এর আগে একাধিকবার সংবাদ সম্মেলন, আবেদন ও আলোচনা করা হলেও এখনো কার্যকর ও স্থায়ী সমাধান মেলেনি। দীর্ঘদিন অপেক্ষার পর বিষয়টি আবারও গণমাধ্যমের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তাঁরা।

উদ্যোক্তারা বলেন, ‘আর কোনো সংবাদ সম্মেলন নয়, আর কোনো দীর্ঘ অপেক্ষা নয়; এবার আমরা একটি কার্যকর, ন্যায়সংগত ও স্থায়ী সমাধান দেখতে চাই।’

তাঁরা আরও বলেন, তাঁরা সংঘাত চান না, সমাধান চান; আন্দোলন নয়, ন্যায়বিচার চান। কারও বিরুদ্ধে তাঁদের অবস্থান নয়, নিজেদের অধিকার, কর্মসংস্থান ও জীবিকার নিশ্চয়তার জন্যই তাঁরা দাবি জানাচ্ছেন।

সংবাদ সম্মেলন থেকে অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সংকটের দ্রুত ও স্থায়ী সমাধান, উদ্যোক্তাদের অনিশ্চয়তা দূর করা এবং তাঁদের কর্মসংস্থান ও জীবিকার পথ পুনরায় খুলে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী, বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com