1. dailyainerkantho@gmail.com : admin :
অপশক্তি মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে—আবুল কালাম - dailyainerkantho
৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ২:০৩|
শিরোনামঃ
ইবি জমিয়তে তালাবায়ে আরাবিয়ার উদ্যোগে আলিম উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা বাংলাদেশে সাশ্রয়ী ও সহজলভ্য কার্ডিয়াক রিহ্যাবিলিটেশনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ: অনুষ্ঠিত হলো ACROSS-BD স্টেকহোল্ডার সভা রাণীশংকৈলে ৭ নভেম্বর পালনে প্রশাসনের প্রস্তুতি, সভায় নেওয়া হলো নানা কর্মসূচি গার্মেন্ট শিল্পের অস্থিরতা নিয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ১৪ দফা দাবি রাজশাহীতে চলছে বিভাগীয় বইমেলা ইবির ২৬৮ ডে লেবার ও থোক কর্মচারী ছাঁটাইয়ের সিদ্ধান্ত তেঁতুলিয়ায় জমি অবৈধ জবরদখলের চেষ্টার অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শপথ নিলেন ঠাকুরগাঁও-১ আসনের এমপি মির্জা ফয়সল আমীন পঞ্চগড়ে দেবীগঞ্জ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত সেভ দ্য গ্রিন ফাউন্ডেশনের বালাগঞ্জ উপজেলা সমন্বয়ক মো. মইনুল ইসলাম

অপশক্তি মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে—আবুল কালাম

এস এম আনোয়ার
  • Update Time : শনিবার, জানুয়ারি ২৪, ২০২৬,
  • 396 Time View

 

এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।

কুমিল্লা–৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম শুক্রবার (২৩ জানুয়ারি) মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় একাধিক কর্মিসভা করেন।
কর্মিসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে বিজয় নিশ্চিত করতে হলে সর্বস্তরের মানুষের সঙ্গে সর্বত্র সৌহার্দ্যপূর্ণ ও দায়িত্বশীল আচরণ বজায় রেখে ধানের শীষ প্রতীকে ভোট চাইতে হবে। তিনি আরও বলেন, জনগণের কাছে জবাবদিহিতামূলক মনোভাব নিয়েই বিএনপির রাজনীতি—এটাই আমাদের শক্তি ও আদর্শ।
মো. আবুল কালাম বলেন, সকল অপশক্তি ও ষড়যন্ত্র মোকাবিলা করে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। সর্বোপরি তিনি আশ্বস্ত করে বলেন, ধানের শীষে ভোট দিলে জনগণকে আগামী পাঁচ বছর নিরাপদে ও মর্যাদার সঙ্গে রাখার জন্য আমরা বদ্ধপরিকর।
কর্মিসভায় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারী, সিনিয়র সহ-সভাপতি শাহ সুলতান খোকন, সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু ও মোবারক হোসেন, দপ্তর সম্পাদক জিএম আহসান উল্লাহ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু ও সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, উপজেলা মহিলা দলের আহ্বায়ক রিনা আক্তার ও সাধারণ সম্পাদক জাহানারা বেগম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোবারক হোসেন বিল্লাল ও সদস্য সচিব নুর মোহাম্মদ মেহেদী, উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মহিন উদ্দিন ও সদস্য সচিব মাওলানা শামীমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com