
এক্ষেত্রে মামলার তদন্ত ও বিচার শেষ করার জন্য বর্তমান আইনে যে সময়সীমা রয়েছে, সেটি কমিয়ে অর্ধেক করা হচ্ছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
বর্তমান আইনে ১৮০ দিনের মধ্যে ধর্ষণ মামলার বিচারকাজ শেষ করার বিধান রয়েছে। সেটি কমিয়ে ৯০ দিন করা হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
“বিচারের জন্য আগে যে সময় ছিল তা অর্ধেক করে দিচ্ছি, ৯০ দিনের মধ্যে ধর্ষণের মামলায় বিচার করতে হবে। ১৫ দিনের তদন্ত কাজ শেষ করতে হবে,” শনিবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন অধ্যাপক নজরুল।