
আইন পেশা কোন চাকরি নয়, এটি এমন এক মহান দায়িত্ব যার মূল লক্ষ্যই হচ্ছে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। একজন আইনজীবী কেবল আদালতের একজন প্রতিনিধি নন, তিনি নিপীড়িতের কণ্ঠস্বর, নির্যাতিতের আশ্রয় এবং অধিকারবঞ্চিতের আশা।
আইনজীবীরা সমাজের সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য টেনে দেন। তারা আইনের আলোকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান। জনবহুল দেশে আইনের প্রতি শ্রদ্ধা ও বিশ্বাস গড়ে তোলা মোটেও সহজ কাজ নয়, কিন্তু একজন দক্ষ ও সৎ আইনজীবীর পেশাগত দায়িত্বই হলো মানুষকে আইন সম্পর্কে সচেতন করা এবং আইনগত সহায়তা প্রদান করা।
আইন পেশা শুধুমাত্র অর্থ উপার্জনের উপায় নয়, বরং এটি মানবিকতা, ন্যায়, সত্য ও আদর্শের পথ ধরে সমাজে পরিবর্তন আনার এক শক্তিশালী মাধ্যম। ইতিহাস ঘাটলে দেখা যায়, বিশ্বের অনেক মহান নেতা ও সমাজ সংস্কারক আইন পেশার মাধ্যমেই জনগণের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন।
[ নোট: আমাদের দেশের সামাজিক ও রাজনৈতিক বাস্তবতায় প্রায় সব পেশাই এখন সততা বা নৈতিকতার প্রশ্নে প্রশ্নবিদ্ধ। ]
লেখক: অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান