1. dailyainerkantho@gmail.com : admin :
আওয়ামীলীগের নেতাকর্মী নিয়ে কমিটি করায়, ঝালকাঠিতে এনসিপির জুলাই পদযাত্রায় বৈশম্য বিরোধীদের বাধা। - dailyainerkantho
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ১০:২০|
শিরোনামঃ
গ্রীন ভয়েস-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: নদী ও জলাশয় রক্ষায় গ্রীন ভয়েস-এর ৫ দফা দাবিসমূহ ‎বাংলাদেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক জিয়া কে নিয়ে (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের কটুক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল পঞ্চগড়ের দুই মাদক কারবারীকে ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় ডিসির মতবিনিময় সভায় সাংবাদিকদের ভিডিও বক্তব্য ও ছবি তুলতে নিষেধ করায় অনুষ্ঠান বর্জন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা নিয়ে সংবাদ সম্মেলন কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনায় অনিয়মের কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী পঞ্চগড়ে কৃষক কার্ড উদ্ধোধন তেতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন, BSSA এর ঈদ পুনর্মিলনী গেট টুগেদার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়

আওয়ামীলীগের নেতাকর্মী নিয়ে কমিটি করায়, ঝালকাঠিতে এনসিপির জুলাই পদযাত্রায় বৈশম্য বিরোধীদের বাধা।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, জুলাই ১৪, ২০২৫,
  • 103 Time View
আজ রবিবার জুলাই পদযাত্রার অংশ হিসেবে ঝালকাঠিতে পদযাত্রা ও সমাবেশ করার কথা ছিল এনসিপি নেতাদের। কিন্তু বৈষম্যবিরোধীদের বিক্ষোভের মুখে কর্মসূচি সংক্ষিপ্ত করে এনসিপি নেতারা ঝালকাঠি ত্যাগ করেন।
এদিন বিকেলে ঝালকাঠি শহরের ফায়ার সার্ভিস মোড়ে সমাবেশের কথা ছিল এনসিপির।
বিকেল সাড়ে ৫টার দিকে রাজাপুর উপজেলা থেকে আসা এনসিপি নেতারা ঝালকাঠিতে প্রবেশের সময় প্রথম বাধাপ্রাপ্ত হন। তারপরও বাধা পেরিয়ে এনসিপি নেতারা গাড়ি নিয়ে ফায়ার সার্ভিস মোড়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় বৈষম্যবিরোধী কর্মী ও শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন এবং তাদের গাড়ি ঘিরে ফেলে স্লোগান দিতে থাকেন।
সন্ধ্যা ৭টার দিকে বৈষম্যবিরোধী কর্মীদের বিক্ষোভ চলাকালে শিক্ষার্থী মিরাজ খান রনির মোবাইল নম্বরে ফোন করেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ।
তিনি দলের নারী নেত্রীদের বহন করা গাড়ি ছেড়ে দিতে অনুরোধ করেন মিরাজকে। এর প্রায় আধঘণ্টা পর ফায়ার সার্ভিস মোড় থেকে অবরোধ তুলে নেন বৈষম্যবিরোধী নেতাকর্মীরা। পরে শহরের পাশে ইসলামী ব্যাংকের মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে এনসিপির কেন্দ্রীয় নেতারা ঝালকাঠি ত্যাগ করেন।
এ প্রসঙ্গে ঝালকাঠি জেলা এনসিপির প্রধান সমন্বয়ক মাহিনুল ইসলাম মান্না বলেন, শিক্ষার্থীদের বাধার কারণে আমরা স্বাভাবিকভাবে কর্মসূচি করতে পারিনি। আমাদের দুই জায়গায় বাধা দেওয়া হয়েছে। তাই কেন্দ্রীয় নেতারা সংক্ষিপ্ত কর্মসূচি সেরে চলে গেছেন। সমাবেশ শেষে ঝালকাঠি ত্যাগ করার সময় ফের প্রতিরোধের মুখে পড়েন তারা।
এদিকে, সারাদিনের ঘটনা ও বাধা দেওয়ার অভিযোগ নিয়ে রাত সোয়া ৮টার দিকে ঝালকাঠি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী। সেখানে তারা এনসিপি নেতা নাহিদ ইসলামের সঙ্গে কথা বলতে না দেওয়ার অভিযোগ করেন।
এ ছাড়া জেলা কমিটিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের পুনর্বাসন করা হয়েছে বলেও আবার অভিযোগ করেন তারা। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির সদস্যসচিব রাইয়ান বিন কামাল, যুগ্ম আহ্বায়ক মাইশা মেহজাবীন ও সহমুখপাত্র অনামিকা দত্ত বৃষ্টি।
শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে জেলা এনসিপি নেতা মাইনুল ইসলাম মান্না বলেন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি কমিটি গঠনের আগে-পরে আন্দোলনে যুক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছি। এ ছাড়া সারাদেশে কোনো আওয়ামী লীগ নেই। তাহলে আমাদের কমিটিতে আওয়ামী লীগ থাকে কীভাবে?

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho