1. dailyainerkantho@gmail.com : admin :
নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে : ইসি সচিব - dailyainerkantho
৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| ভোর ৫:১৫|
শিরোনামঃ
ঠাকুরগাঁও-১ আসনে ফয়সল আমিনের জয় জগন্নাথপুরে ২১ তম শাহ আশরাফুন্নেছা কামালী স্মৃতি প্রাইমারি মেধাবৃত্তি ২০২৬ প্রদান সম্পন্ন ইবিতে ‘মোরাল প্যারেন্টিং ট্রাস্ট’–এর মতবিনিময় সভা স্কটল্যান্ডের এডিনবরায় জমজমাট ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল স্কটল্যান্ড–২০২৬’ ২০০৮ সালের পর হিলি স্টেশনে দাঁড়াবে ঢাকাগামী দুই ট্রেন, আনন্দমিছিল এলাকাবাসীর। সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু! তেঁতুলিয়ায় শীত পড়তে শুরু করেছে লাকসামে সাংবাদিককে প্রাণনাশের হুমকি,থানায় জিডি ঠাকুরগাঁও-১ আসনে জাল ভোটের চেষ্টায় আটক ৩ আদমদীঘিতে সাংবাদিকদের কটাক্ষ করে ফেসবুকে এসিল্যান্ডের স্ট্যাটাস

নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে : ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫,
  • 131 Time View

 

আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ: ইসি সচিব

আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ: ইসি সচিব
নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, আমরা আশা করছি আগামী সপ্তাহে আপনাদের নির্বাচনের রোডম্যাপ দিতে পারবো। সুতরাং, আপনারা আপনাদের প্রস্তুতি এবং আমাদের প্রস্তুতি সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আখতার আহমেদ বলেন, পর্যবেক্ষকদের কাছ থেকে ৩১৮টি আবেদন পেয়েছি, এটা পর্যালোচনা চলছে। আর ২২টি যে রাজনৈতিক দলের নিবন্ধন হয়েছে, প্রাথমিকভাবে তাদের জন্য ফিল্ডে পাঠাবো, আমাদের তথ্যের জন্যে।

এ সময় প্রবাসীদের ভোট নিয়ে তিনি বলেন, আউট অব কান্ট্রি ভোটিং (প্রবাসীদের ভোট) নিয়ে আজকে কিছু আলোচনা হয়েছে। পদ্ধতিটা কী, প্রসেসটা কী হবে। কোথায় কোনটা কতদিনে এটা কাভার করতে হবে— এই বিষয়গুলো আজকে আলোচনা করেছি। এটা আরেকটু আলোচনা বাকি আছে। আলোচনার পর নিয়মিত ব্রিফ করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com