
আতাউর রহমানের বহিষ্কার আদেশ প্রত্যাহার করে সদস্য পদ ফিরিয়ে দিল বিএনপি
স্টাফ রিপোর্টার: জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আলহাজ্ব আতাউর রহমানের বহিস্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে।
আজ সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে আলহাজ্ব আতাউর রহমানের বহিষ্কার আদেশ প্রত্যাহার করে তার প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়ার কথা বলা হয়। দলীয় সিদ্ধান্ত অমান্য করে তিনি জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ২০২২ সালে প্রার্থী হওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়। জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে তাঁর বহিষ্কার আদেশ প্রত্যাহার নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা গেছে।
উল্লেখ্য আলহাজ্ব আতাউর রহমান জেলা বিএনপির সাবেক সহ সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি একজন সফল ব্যবসায়ী হিসেবে সিলেট হাব, আটাব,ইদ্রিস মার্কেট ব্যবসায়ী সমিতি,রেষ্টুরেন্ট মালিক সমিতি ও শাহজালাল উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি মানবাধিকার ফাউন্ডেশন বাস্তবায়ন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি, বঙ্গবীর ওসমানী জন্ম মৃত্যু বার্ষিকী উদযাপন পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০১৭ সালে জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে সফলতার সহিত দায়িত্ব পালন করেন।