1. dailyainerkantho@gmail.com : admin :
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মনোনীত মিরসরাইয়ের রাশেদুল ইসলাম রাশেদ - dailyainerkantho
৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| সকাল ৯:৫৯|
শিরোনামঃ
সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে!! রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ঠাকুরগাঁওয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ খেলোয়াড় বাছাই সম্পন্ন, তারুণ্যের জয়জয়কার। মনোহরগঞ্জে ৩০০শিক্ষার্থীর মধ্যে ২৪৭ জন ফেল, শিক্ষকদের ফুল দিয়ে অভিনব প্রতিবাদ উদ্যোক্তা, ব্যবসায়ী, স্বেচ্ছাসেবক ও সংগঠক মো. আলিফ রানা পেলেন শ্রেষ্ঠ যুব নেতৃত্ব সম্মাননা প্রবাসীদের বিনিয়োগ ও দক্ষতা কাজে লাগাতে ২৮-২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ মনোহরগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত চলতি মাসেই করতোয়া নদীর খননকাজ শুরু হচ্ছে: বগুড়ায় পানি সম্পদ প্রতিমন্ত্রী! বিএনপি জন্মগতভাবেই জাতির সাথে প্রতারণা করে আসছে: শিবির সভাপতি বগুড়ার মোট জিপিএ-৫-এর ৫৭ শতাংশই সরকারি আজিজুল হক কলেজের দখলে

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মনোনীত মিরসরাইয়ের রাশেদুল ইসলাম রাশেদ

বেলায়েত চৌধুরী, চট্টগ্রাম জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, জুলাই ২৭, ২০২৫,
  • 318 Time View

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (IIUC) শাখা ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। এতে **সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মিরসরাইয়ের কৃতি সন্তান রাশেদুল ইসলাম রাশেদ**।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি **রাকিবুল ইসলাম রাকিব** এবং সাধারণ সম্পাদক **নাছির উদ্দিন নাছির** এর যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন কমিটিতে মোট **১৮ সদস্যের অনুমোদন** দেওয়া হয়েছে। কমিটির অন্যান্য নেতৃবৃন্দের নামও বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়।

দলীয় সূত্রে জানা যায়, রাশেদুল ইসলাম রাশেদ দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন দায়িত্ব পালন করে আসছেন এবং তিনি একজন মেধাবী ও দায়িত্বশীল ছাত্রনেতা হিসেবে সংগঠনে ব্যাপক পরিচিতি অর্জন করেছেন।

নতুন দায়িত্ব পাওয়ায় রাশেদ দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, “দলের জন্য নিষ্ঠা ও আদর্শ নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com