1. dailyainerkantho@gmail.com : admin :
আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ আজ - dailyainerkantho
১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| সকাল ৯:১৮|
শিরোনামঃ
শীর্ষ নেতাদের রায়ের প্রতিবাদে যুবলীগ নেতাসহ আটক ৪ মাধবপুরে সরকারি চাল পাচারের অভিযোগ, শাহপুর বাজারে চালভর্তি পিকআপ আটক ঝলম (দঃ) ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল বাসারের শোডাউন ও গণসংযোগ পঞ্চগড়ে মসজিদের ইমাম নারীসহ স্থানীয় দের হাতে আটক, পরে পুলিশের কাছে সোপর্দ। তেঁতুলিয়ায় বাংলাবান্ধা মহাসড়কে অবরোধ প্রশাসনের মিথ্যে মামলার অভিযোগ তেঁতুলিয়ায় মসজিদের আলেমকে রশি দিয়ে বেধে রেখে মারধর ও অপমানের প্রতিবাদে মানববন্ধন ইবিতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিটি হারানো বিজ্ঞপ্তি। ধুলিপাড়া গ্রামের আমাদের প্রিয় মতিয়ার ভায়ের ছেলে শহীদ (১৪) হারিয়ে গিয়েছেন৷ ছেলেটা পান্টি মাদ্রাসায় পড়তো, গত শুক্রবার সকাল ৮ টার পর থেকে ছেলেটিকে পাওয়া যাচ্ছে না। মতিয়ার ভাইসহ আত্মীয়স্বজনেরা কুষ্টিয়া শহর, গ্রাম, পরিচিতদের বাড়িতে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে আজ ৬ দিন । যদি কেউ ছেলেটির সন্ধান পান তাহলে যোগাযোগ করুন। মোবাইল: 01909422521 ইবিতে শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটি’র নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর আলমের সমর্থনে বিশাল শোডাউন

আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ আজ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ১৭, ২০২৫,
  • 141 Time View

জুলাই-আগস্ট আন্দোলনের সময় আশুলিয়ায় সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের মামলায় আজ (১৭ সেপ্টেম্বর) সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ আসামির বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এই মামলায় ৫ আগস্ট ছয়জনকে হত্যা করে লাশ পোড়ানোর এবং ৪ আগস্ট একজনকে হত্যা করার অভিযোগ আছে।

আজকের সাক্ষ্যগ্রহণ ট্রাইব্যুনাল–২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেলে অনুষ্ঠিত হবে। প্যানেলের অন্যান্য সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এর আগে ১৪ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি গত বছরের ৫ আগস্ট আশুলিয়ায় ছয় আন্দোলনকারীকে হত্যার ঘটনা তুলে ধরেন। এরপর ১৫ সেপ্টেম্বর প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ হয়, যেখানে শহীদ আস সাবুরের ভাই রেজওয়ানুল ইসলাম এবং শহীদ সাজ্জাদ হোসেন সজলের বাবা সাক্ষ্য দেন।
চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছিলেন, ছয়জনকে গুলি করে হত্যার পর পুলিশের ভ্যানে তুলে লাশ পোড়ানো হয়। ঘটনার সময় একজন জীবিত ছিল, কিন্তু তাকে বাঁচতে দেওয়া হয়নি। মামলায় মোট ১৬ আসামির মধ্যে আটজন গ্রেফতার আছেন, বাকি আটজন পলাতক।
আসামিদের মধ্যে আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক শেখ আবজালুল হক দোষ স্বীকার করেছেন এবং রাজসাক্ষী হয়ে পূর্ণাঙ্গ সত্য প্রকাশ করতে চেয়েছেন। গ্রেফতার অন্য সাতজন হলেন সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের ডিবি সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন, আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক আব্দুল মালেক, আরাফাত উদ্দীন, কামরুল হাসান এবং সাবেক কনস্টেবল মুকুল চোকদার।
মামলায় অভিযোগ গঠনের পর প্রকাশ করা হয়েছে, ৫ আগস্ট ছয়জনকে গুলি করে হত্যার পর পুলিশভ্যানে রেখে লাশে আগুন ধরানো হয়। আগুন দেওয়ার সময় একজনকে জীবিত অবস্থায় পেট্রোল ঢেলে পুড়িয়ে মারা হয়। এর আগে ৪ আগস্ট একজনকে হত্যা করা হয়। মামলায় ৬২ জন সাক্ষী, ১৬৮ পৃষ্ঠার দালিলিক প্রমাণাদি এবং দুটি পেনড্রাইভ যুক্ত করা হয়েছে।
এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com