1. dailyainerkantho@gmail.com : admin :
ইবিতে আবৃত্তি আবৃত্তি’র আয়োজনে ‘শরৎ উৎসব ১৪৩৩’ অনুষ্ঠিত - dailyainerkantho
২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| ভোর ৫:০১|
শিরোনামঃ
উদ্যোক্তা, ব্যবসায়ী, স্বেচ্ছাসেবক ও সংগঠক মো. আলিফ রানা পেলেন শ্রেষ্ঠ যুব নেতৃত্ব সম্মাননা প্রবাসীদের বিনিয়োগ ও দক্ষতা কাজে লাগাতে ২৮-২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ মনোহরগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত চলতি মাসেই করতোয়া নদীর খননকাজ শুরু হচ্ছে: বগুড়ায় পানি সম্পদ প্রতিমন্ত্রী! বিএনপি জন্মগতভাবেই জাতির সাথে প্রতারণা করে আসছে: শিবির সভাপতি বগুড়ার মোট জিপিএ-৫-এর ৫৭ শতাংশই সরকারি আজিজুল হক কলেজের দখলে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) নেত্রকোণা জেলা কমিটি ঘোষণা বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি শিক্ষক, সাংবাদিক, স্বেচ্ছাসেবক ও সংগঠক আশরাফুল আহমদ পেলেন শ্রেষ্ঠ যুব নেতৃত্ব পুরস্কার শিক্ষার্থীর ছেঁড়া জামায় সুঁই-সুতো হাতে প্রধান শিক্ষিকা

ইবিতে আবৃত্তি আবৃত্তি’র আয়োজনে ‘শরৎ উৎসব ১৪৩৩’ অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি
  • Update Time : বুধবার, অক্টোবর ১৪, ২০২৬,
  • 35 Time View

 

ইবিতে আবৃত্তি আবৃত্তি’র আয়োজনে ‘শরৎ উৎসব ১৪৩৩’ অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আবৃত্তি বিষয়ক সংগঠন ‘আবৃত্তি আবৃত্তি’র আয়োজনে ‘শরৎ উৎসব ১৪৩৩’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে এগারটায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় এ আয়োজন করা হয়।

আবৃত্তি আবৃত্তি’র সভাপতি আব্দুল মাজেদ সাগর -এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলী, শিক্ষক মন্ডলী,অন্যান্য সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ ও অন্যান্য অতিথিবৃন্দ। এছাড়াও সাধারণ সম্পাদক সুইটি পাল, সহ-সভাপতি ফারহানা ইবাদ ও সংগঠনের সকল সদস্যরা। অনুষ্ঠানের সম্পূর্ণ সময় জুড়ে সঞ্চলনায় ছিলেন অর্নব ও মৌ।

এ সময় সংগঠনের সদস্য ও নবীন সদস্যরা একক ও ডুয়েট কবিতা আবৃত্তি করেন। এছাড়াও সকলে মিলে কোরাস উপস্থাপন করেন।

অনুষ্ঠান শেষে সভাপতি আব্দুল মাজেদ সাগর বলেন, “আমাদের আজকের এই শরৎ উৎসব ১৪৩৩ যতখানি সফল হয়েছে, তার একান্ত কৃতিত্ব ও গৌরব সম্পূর্ণ আমাদের সকলের যারা সময়, শ্রম ও মেধা দিয়ে এ অনুষ্ঠান সফল করার চেষ্টা করেছি।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ ঋতু বৈচিত্র্যের দেশ। এ দেশের যেমন রয়েছে এক সমৃদ্ধ গৌরবোজ্জ্বল ইতিহাস, তেমনি রয়েছে এর একটি বিশেষ বৈশিষ্ট্য—ষড়ঋতুর দেশ। পৃথিবীর একমাত্র দেশ হিসেবে আমাদের এই বাংলায় ছয়টি ঋতুতে সমৃদ্ধ। অন্যান্য সব ঋতুর মতোই শরৎ একটি অন্যতম ঋতু, যা মানুষের মন ও মননকে প্রেমময় করে তোলে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com