1. dailyainerkantho@gmail.com : admin :
ইবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন নেতৃত্বে সুইট-সৌরভ - dailyainerkantho
১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| সকাল ১১:৫৪|
শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ভবনের উদ্বোধন ইবির উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হল স্পোর্টস ক্লাবের নেতৃত্বে ফারহানা-আজমেরী শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মুসা মিয়া জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত পঞ্চগড়ে নবম শ্রেণি শিক্ষার্থী ধর্ষন পর মৃত্যু এঘটনায় গ্রেপ্তার ২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সল আমিনের মনোনয়নপত্র সংগ্রহ আমড়া বিক্রি করে জীবিকা ও পড়ার খরচ জুগিয়ে নজর কাড়ছে ধর্মপাশার দুই শিশু সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনী বিলে স্বাক্ষর না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান নানা আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ইবির সাদ্দাম হলে অবৈধ শিক্ষার্থী অপসারণসহ চার দফা দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি

ইবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন নেতৃত্বে সুইট-সৌরভ

ইবি প্রতিনিধি
  • Update Time : রবিবার, নভেম্বর ৯, ২০২৫,
  • 270 Time View

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) এর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক ও সদস্যসচিব হিসেবে আছেন যথাক্রমে এস এম সুইট ও ইয়াশিরুল কবির সৌরভ। এছাড়াও মুখ্য সংগঠক ও মুখপাত্র হিসেবে স্থান পেয়েছেন যথাক্রমে গোলাম রব্বানী ও সাদিয়া মাহমুদ মীম।

শনিবার (৮ নভেম্বর) রাত সাড়ে দশটা নাগাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বৈছাআ এর সভাপতি রিফাত রশিদ, সাংগঠনিক সম্পাদক মঈনুল ইসলাম ও মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

নবঘোষিত কমিটিতে আরও আছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক পংকজ রায়, যুগ্ম আহ্বায়ক সজীব ইসলাম, জাফর ইকবাল, আদিল মাহমুদ আসিফ, মিশনু আল আনসারি, মো: তারেক জাহান জয়, আবু সাঈদ, শিহাব উদ্দীন ও মো. মিনহাজুর রহমান মাহিম।

সিনিয়র যুগ্ম সদস্য সচিব মুবাশ্বির আমিন, যুগ্ম সদস্য সচিব হিসেবে বাধন বিশ্বাস স্পর্শ, মোস্তাকিম, সোহান, মো: আব্দুল্লাহ, রাজু, মোস্তাকিম, আবু সাঈদ ও শিহাব উদ্দীন আছেন। সংগঠক হিসেবে স্থান পেয়েছ ইমরান হোসেন, মোহন রায়, আশিদুল ইসলাম, দীনবন্ধু রায় দেবা, শাকিল শেখ, আশিকুর রহমান, ফয়সাল মিয়া, শুভ আহমেদ রাজিব, পার্থ প্রতিম চক্রবর্তী ও সোহান।

এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে আছেন ফাইয়াজ লুবাত, ফাইন কাজী, মুতাসিম বিল্লাহ রায়হান, সৈয়দ রশীদ-নূর প্রদীপ, নিরব আলী, রিফাত হোসেন, রুহুল আমিন, মো: রিপন ইসলাম রতন, আরমান হক, স্বাধীন, মোঃ জিম, মো ইমরান শেখ, জোবায়ের বিন লতিফ, কে এম রিফাত তানজিম প্রিতম, চয়ন কুন্ডু, মো হিমেল মোল্লা, মো মেহেদী হাসান ও প্রণব শর্মা।

নবনিযুক্ত সদস্যসচিব ইয়াশিরুল কবির সৌরভ বলেন, নতুন বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে আমাদের সকল কার্যক্রম চলমান থাকবে। যতদিন না আমরা আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে পারছি। এতে কমিটিতে যারা আছেন যারা নেই, জুলাইয়ের সকল সহযোদ্ধাদের সহযোগিতা কামনা করছি। বিশেষ করে ইবির সকল শিক্ষার্থী, বিভিন্ন ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ এবং সকল সাংবাদিকদের কাছে সহযোগিতা চাই।

এসময় নতুন কমিটির আহ্বায়ক এস এম সুইট বলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের প্রতি তারা যে দায়িত্ব অর্পন করেছে তা পালন সর্বোচ্চ চেষ্টা করবো। জুলাইয়ের স্পিরিট ধারণে একটু সুন্দর ক্যাম্পাস বিনির্মানে কাজ করে যাবো। এতে বিশ্ববিদ্যালয়ের সকল স্টেইক হোল্ডারের সহযোগিতা কামনা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com