1. dailyainerkantho@gmail.com : admin :
ইবিতে সাজিদের স্মরণে চিত্র প্রদর্শনী, বিচারের দাবি শিক্ষার্থীদের - dailyainerkantho
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| বিকাল ৪:০৭|
শিরোনামঃ
পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!!

ইবিতে সাজিদের স্মরণে চিত্র প্রদর্শনী, বিচারের দাবি শিক্ষার্থীদের

ইবি প্রতিনিধি
  • Update Time : রবিবার, জুলাই ২৭, ২০২৫,
  • 127 Time View

রহস্যজনক ভাবে মৃত্যুবরণ করা কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর স্মৃতিকে জাগ্রত রাখতে “ECHOES OF SAJID” শীর্ষক স্মৃতি অ্যালবাম প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ জুলাই) রাত আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের মেইন গেইটের সামনে ‘জাস্টিস ফর সাজিদ আব্দুল্লাহ’ নামক প্লাটফর্মের উদ্যোগে এ স্মৃতি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে চব্বিশের জুলাই আন্দোলনে সাজিদের অংশগ্রহণ, সাজিদের কুরআন তেলাওয়াত ও কাওয়ালীর সুরেলা সঙ্গীত, সাজিদের মৃত্যুর পর বিচারের দাবিতে ক্যাম্পাসে শিক্ষার্থীদের আন্দোলন এবং মৃত্যুর তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবহেলার বিষয়টি তুলে আনা হয়।

এসময় শিক্ষার্থীরা বলেন, “সাজিদের মৃত্যুর প্রায় দশ দিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত আমরা কোনো কার্যকরী পদক্ষেপ দেখতে পাচ্ছি না। প্রশাসন বেশ আরামেই তাদের সময়গুলো পার করছে। ক্যাম্পাসে এমন একটি পরিস্থিতি বিরাজ করছে যে কিছুই হয়নি। অথচ সাজিদের জায়গায় আমরা যে কেউ-ই থাকতে পারতাম। আজ যারা সাজিদকে হত্যা করে পার পেয়ে যাচ্ছে, তারা সুযোগ পেয়ে যাচ্ছে। তারা ধরে নিচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে যদি কোনো হত্যাকাণ্ড করা হয় তাহলে এর কোনো বিচার বা তদন্ত হয়না। তাই আমরা সকলেই সাজিদ হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”

প্রসঙ্গত, গত ১৭ জুলাই সন্ধ্যা ছয়টার দিকে শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুরে সাজিদ আব্দুল্লাহর মরদেহ ভেসে থাকতে দেখে শিক্ষার্থীরা। পরে বিকেল সাড়ে ৬ টার দিকে বিশ্ববিদ্যালয় নিরাপত্তা কর্মকর্তা ও ইবি থানা পুলিশ সদস্যদের উপস্থিতিতে মরদেহটি উদ্ধার করা হয়। পরবর্তীতে তার মৃত্যুর কারণ নিয়ে ক্যাম্পাসে নানা মহলে সৃষ্টি হয়েছে সন্দেহের। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রশাসন তদন্তে কমিটি গঠন করলেও তদন্ত কমিটির কাজের অগ্রগতিতে সন্তুষ্ট নয় শিক্ষার্থীরা। সাজিদ বিশ্ববিদ্যালয়ের আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com