1. dailyainerkantho@gmail.com : admin :
ইবির আইসিটি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক শিপন - dailyainerkantho
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৯:১৩|
শিরোনামঃ
‎বাংলাদেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক জিয়া কে নিয়ে (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের কটুক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল পঞ্চগড়ের দুই মাদক কারবারীকে ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় ডিসির মতবিনিময় সভায় সাংবাদিকদের ভিডিও বক্তব্য ও ছবি তুলতে নিষেধ করায় অনুষ্ঠান বর্জন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা নিয়ে সংবাদ সম্মেলন কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনায় অনিয়মের কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী পঞ্চগড়ে কৃষক কার্ড উদ্ধোধন তেতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন, BSSA এর ঈদ পুনর্মিলনী গেট টুগেদার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় থমকে আছে মোল্লাবাজার সেতুর কাজ: দ্রুত সমাপ্তির দাবিতে সিরাজদিখানে মানববন্ধন

ইবির আইসিটি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক শিপন

ইবি প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫,
  • 112 Time View

 

ইবির আইসিটি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক শিপন

ইবি প্রতিনিধি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন উক্ত বিভাগের অধ্যাপক ড. মো. শিপন মিয়া।

গত ২৮ অক্টোবর, ২০২৫ তারিখে আইসিটি বিভাগের সদ্য সাবেক সভাপতি অধ্যাপক ড. মো. আলমগীর হোসেনের দায়িত্বের মেয়াদ শেষ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২৯ অক্টোবর হতে অধ্যাপক ড. শিপন মিয়াকে পরবর্তী ৩ বছরের জন্য উক্ত বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ দেয়া হয়।

বিবৃতিতে জানানো হয়, এ দায়িত্ব পালনের জন্য অধ্যাপক শিপন নিয়মানুযায়ী সুযোগ সুবিধা পাবেন।

দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক ড. মো. শিপন মিয়া বলেন, আইসিটি বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রাণবন্ত একটি বিভাগ। আমি শিক্ষকমন্ডলী, কর্মকর্তা ও শিক্ষার্থীদের সঙ্গে সবাইকে সাথে নিয়ে বিভাগকে আরও এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করব। গবেষণা, উদ্ভাবন ও একাডেমিক উৎকর্ষতাকে কেন্দ্র করে একটি উন্নত শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho