1. dailyainerkantho@gmail.com : admin :
ইবির 'জুলাই ৩৬' হল কালচারাল ক্লাবের নেতৃত্বে আপন-তামান্না - dailyainerkantho
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| দুপুর ২:০২|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

ইবির ‘জুলাই ৩৬’ হল কালচারাল ক্লাবের নেতৃত্বে আপন-তামান্না

ইবি প্রতিনিধি
  • Update Time : বুধবার, জুলাই ২৩, ২০২৫,
  • 125 Time View

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জুলাই ৩৬ হলের কালচারাল ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। ক্লাবের সভাপতি হিসেবে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিয়া তাসনিম আপন ও সাধারণ সম্পাদক হিসেবে মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের জান্নাতুল তামান্না দায়িত্ব পেয়েছেন।

বুধবার (২৩ জুলাই) জুলাই ৩৬ হল প্রোভোস্ট অধ্যাপক ড. এ.কে.এম শামছুল হক ছিদ্দিকী সাক্ষরিত এ কার্যনির্বাহী কমিটি অনুমোদন করেন।

নবগঠিত এ কমিটিতে সহ-সভাপতি হিসেবে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শাপলা খাতুন, ফাইন আর্টস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের রাফিয়া নাজনীন কথা, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে ইংরেজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শারমিন শিলা ও অর্থনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের আফসানা পারভীন তিনা, সাংগঠনিক সম্পাদক হিসেবে আইসিটি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের রাইসা আমিন লস্কর,
সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে ইসলামের ইতিহাস বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের উম্মে হাবিবা সিগমা, দপ্তর সম্পাদক হিসেবে লোক প্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের রেজওয়ানা শহিদ বিথী,
অর্থ সম্পাদক হিসেবে ব্যবস্থাপনা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের জাকিয়া সুলতানা, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক হিসেবে অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মারিয়ম আক্তার চৈতি, উপ- ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক হিসেবে উন্নয়ন অধ্যয়ন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের অদিতি ঢালী,
তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের জেরিন আক্তার মিম,
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে ইসলামের ইতিহাস বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মায়মুনা সুলতানা, উপ- ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের চন্দ্রা বিশ্বাস দায়িত্ব পেয়েছেন।

এছাড়া কমিটিতে কার্য-নির্বাহী সদস্য হিসেবে আছেন তাজনিম, তাসনিম ফেরদৌস শেফা, শারমিন আক্তার, রুমানা আক্তার, আকলিমা খাতুন, বিদিথী শিকদার

সাধারণ সম্পাদক জান্নাতুল তামান্না বলেন,”হল-ভিত্তিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের ধারাবাহিকতা রক্ষায় ‘হল কালচারাল ক্লাব’ সক্রিয় ভূমিকা পালন করবে। ক্লাবটি হলের ছাত্রীদের সাংস্কৃতিক দক্ষতা ও সৃজনশীলতা বিকাশে সহায়ক হবে। সকলে এই ক্লাবের অংশ হয়ে সহযোগিতার মনোভাব নিয়ে যুক্ত থাকবেন — এটাই আমাদের প্রত্যাশা।”

নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি সাজিয়া তাসনিম আপন জানান,”আমি ক্লাবের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞ। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় ক্লাবটি আরও প্রাণবন্ত ও সম্মানজনক স্থানে পৌঁছাবে—এই প্রত্যাশা করছি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com