1. dailyainerkantho@gmail.com : admin :
ইবির সাবেক শিক্ষক ড. ইয়াহইয়ার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের শোক - dailyainerkantho
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ১১:১৯|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

ইবির সাবেক শিক্ষক ড. ইয়াহইয়ার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের শোক

ইবি প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫,
  • 227 Time View

 

ইবির সাবেক শিক্ষক ড. ইয়াহইয়ার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের শোক

ইবি প্রতিনিধি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (৪ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ মনজুরুল হক।

শোক বিজ্ঞপ্তিতে তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান। শোকবার্তায় তাঁরা বলেন, একজন মেধাবী, পরিশ্রমী, সুযোগ্য শিক্ষক ও অভিভাবক এবং একজন ইসলামিক স্কলার হিসেবে প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের নাম ইসলামী বিশ্ববিদ্যালয়ে চিরকাল ধ্বনিত হবে।

জানা যায়, অধ্যাপক ড. এ.এইচ.এম ইয়াহইয়ার রহমান মঙ্গলবার (০৪ নভেম্বর) আনুমানিক দুপুর ২টায় বার্ধক্যজনিত কারণে টঙ্গীস্থ বাসভবনে ইন্তেকাল করেন। তিনি ইবির থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সাবেক ডিন এবং আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান। এছাড়া তিনি ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি। তিনি ২০০৯ সালে অবসর গ্রহণ করেন। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদীন যাবৎ অসুস্থ ছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com