1. dailyainerkantho@gmail.com : admin :
ইবি আইইইই এর কম্পিউটার সোসাইটির নেতৃত্বে সাজিদ-জুলফিকার - dailyainerkantho
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| ভোর ৫:৪১|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

ইবি আইইইই এর কম্পিউটার সোসাইটির নেতৃত্বে সাজিদ-জুলফিকার

ইবি প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ২৩, ২০২৫,
  • 131 Time View

 

ইবি আইইইই এর কম্পিউটার সোসাইটির নেতৃত্বে সাজিদ-জুলফিকার

ইবি প্রতিনিধি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইন্সটিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার্স (আইট্রিপলই)-এর কম্পিউটার সোসাইটি -এর ২০২৫-২৬ বর্ষ কমিটি দেয়া হয়েছে। এতে চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পেয়েছেন আইসিটি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শাহজাদা সাজিদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই বিভাগ ও শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. জুলফিকার আলী।

সোমবার (২২ সেপ্টেম্বর) ইবির কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক ও আইট্রিপলই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের কাউন্সিলর অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

এছাড়া কমিটিতে অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন-
ভাইস-চেয়ার মো. নাঈমুল ইসলাম মাজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মো. জুবায়ের আহমেদ, ট্রেজারার মো. রনি ইসলাম, ওয়েবমাস্টার মো. সাখাওয়াত হোসেন, সহকারী ওয়েবমাস্টার মো. ওয়ালীউল্লাহ, ইভেন্ট ম্যানেজমেন্ট সমন্বয়ক আর রাফি আয়ান, সহকারী ইভেন্ট ম্যানেজমেন্ট সমন্বয়ক নূর ফারহান শহরিয়ার প্রান্ত, ছাত্রকল্যাণ কার্যক্রম সমন্বয়ক সফিকুল ইসলাম, প্রচার সমন্বয়ক ফাহিম হাসান, সহকারী প্রচার সমন্বয়ক মো. তাহসিন আহাম্মদ, ভিজ্যুয়াল ও গ্রাফিক্স সমন্বয়ক আদিল মোহাম্মদ তাসিফ, মাল্টিমিডিয়া কনটেন্ট সমন্বয়ক মিস টানজিয়া হাসান প্রাপ্তি এবং সহকারী মাল্টিমিডিয়া কনটেন্ট সমন্বয়ক নুসরাত জাহান নিতু।

এবিষয়ে নবনিযুক্ত চেয়ারপার্সন সাজিদ বলেন, আমাকে IEEE Computer Society Islamic University Student Branch-এর দায়িত্বে নির্বাচিত করায় আমি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। এটি শুধু একটি ব্যক্তিগত অর্জন নয়, বরং ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টির এক অমূল্য পদক্ষেপ। বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি ও গবেষণা সংগঠন IEEE Computer Society আমাদের শিক্ষার্থীদের জন্য একটি বৈশ্বিক দরজা খুলে দিয়েছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা আধুনিক প্রযুক্তি সম্পর্কে জানতে পারব, গবেষণা ও উদ্ভাবনে অংশগ্রহণ করতে পারব এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের দক্ষতা তুলে ধরতে পারব। আমাদের লক্ষ্য থাকবে শিক্ষার্থীদের প্রযুক্তিগতভাবে দক্ষ করে তোলা, তাদেরকে বৈশ্বিক নেটওয়ার্কের সাথে যুক্ত করা এবং এমন উদ্ভাবনে অনুপ্রাণিত করা, যা আমাদের দেশ ও সমাজের জন্য কার্যকর ভূমিকা রাখবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা একসাথে ইসলামী বিশ্ববিদ্যালয়কে প্রযুক্তি ও গবেষণার উৎকৃষ্ট কেন্দ্রে পরিণত করতে সক্ষম হবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com