1. dailyainerkantho@gmail.com : admin :
ইবি ইএমবিএস এর নেতৃত্বে ইয়াকুব-আকিব - dailyainerkantho
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| ভোর ৫:৪৪|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

ইবি ইএমবিএস এর নেতৃত্বে ইয়াকুব-আকিব

ইবি প্রতিনিধি
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ২২, ২০২৫,
  • 123 Time View

 

ইবি ইএমবিএস এর নেতৃত্বে ইয়াকুব-আকিব

ইবি প্রতিনিধি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইন্সটিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার্স (আইট্রিপলই)-এর ইঞ্জিনিয়ারিং ইন মেডিসিন অ্যান্ড বায়োলজি সোসাইটি (ইএমবিএস)-এর ২০২৫-২৬ বর্ষ কমিটি দেয়া হয়েছে। এতে চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পেয়েছেন ইবির বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মো. ইয়াকুব আলী ও সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন একই বিভাগ ও শিক্ষাবর্ষের তাহমিদ ইসলাম আকিব।

সোমবার (২২ সেপ্টেম্বর) ইবির কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক ও আইট্রিপলই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের কাউন্সিলর অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

এছাড়া কমিটিতে অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন-
ভাইস-চেয়ার ফারজানা আক্তার রিতি, ট্রেজারার আরমান হোসেন জয়, স্টুডেন্ট এক্টিভিটি কো-অর্ডিনেটর মো. সোলেমান মিয়া, এসিস্ট্যান্ট স্টুডেন্ট এক্টিভিটি কো-অর্ডিনেটর এস. এম. শাহরীয়ার স্বাধীন, ইভেন্ট ম্যানেজমেন্ট কো-অর্ডিনেটর মো. সালাউদ্দিন সাগর, এসিস্ট্যান্ট ইভেন্ট ম্যানেজমেন্ট কো-অর্ডিনেটর মো. নিশাদ আল হাসান, পাবলিসিটি কো-অর্ডিনেটর শারফুদ্দিন শাফিন, এসিস্ট্যান্ট পাবলিসিটি কো-অর্ডিনেটর মোস্তাফিজুর রহমান মহিম, পাবলিকেশন কো-অর্ডিনেটর মো. মিনহাজুর রহমান মাহিম, এসিস্ট্যান্ট পাবলিকেশন কো-অর্ডিনেটর সিদরাতুল মুনতাহা তাসমি, ওয়েবমাস্টার আহনাফ আল রাফি, লজিস্টিক কো-অর্ডিনেটর মাশরুর আলম কাব্য, এসিস্ট্যান্ট লজিস্টিক কো-অর্ডিনেটর জাহিদুল ইসলাম নাহিদ এবং মাল্টিমিডিয়া কন্টেন্ট কো-অর্ডিনেটর সাদিয়া তাসনিম।

সেক্রেটারি তাহমিদ ইসলাম আকিব বলেন, “এই কমিটির মাধ্যমে আমরা ইবির বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীদের কার্যক্রম আরও বিস্তৃত করতে চাই। বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ ও প্রতিযোগিতার আয়োজন করে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নেটওয়ার্কিংয়ের সুযোগ সৃষ্টি করব।

চেয়ারপার্সন মো. ইয়াকুব আলী বলেন, আইট্রিপলই ইএমবিএস ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের নতুন কমিটির দায়িত্ব পাওয়া আমাদের জন্য গর্বের বিষয়। আমরা চাই এই প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে গবেষণা, উদ্ভাবন ও পেশাগত উন্নয়নে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে। একইসাথে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ইবির সুনাম বাড়াতে কাজ করব।

প্রসঙ্গত, আইট্রিপলই-এর ইঞ্জিনিয়ারিং ইন মেডিসিন অ্যান্ড বায়োলজি সোসাইটি (ইএমবিএস) বিশ্বের অন্যতম বৃহৎ পেশাগত সংগঠন, যা মেডিসিন ও বায়োলজিতে ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবহার নিয়ে কাজ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com