1. dailyainerkantho@gmail.com : admin :
ইবি শিক্ষার্থীদের উদ্যোগে ফিলিস্তিনের উত্তর গাজায় ৫০০০ লিটার বিশুদ্ধ পানি বিতরণ - dailyainerkantho
১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| রাত ৯:৪৯|
শিরোনামঃ
ইবি শিক্ষার্থীদের উদ্যোগে ফিলিস্তিনের উত্তর গাজায় ৫০০০ লিটার বিশুদ্ধ পানি বিতরণ শীর্ষ নেতাদের রায়ের প্রতিবাদে যুবলীগ নেতাসহ আটক ৪ মাধবপুরে সরকারি চাল পাচারের অভিযোগ, শাহপুর বাজারে চালভর্তি পিকআপ আটক ঝলম (দঃ) ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল বাসারের শোডাউন ও গণসংযোগ পঞ্চগড়ে মসজিদের ইমাম নারীসহ স্থানীয় দের হাতে আটক, পরে পুলিশের কাছে সোপর্দ। তেঁতুলিয়ায় বাংলাবান্ধা মহাসড়কে অবরোধ প্রশাসনের মিথ্যে মামলার অভিযোগ তেঁতুলিয়ায় মসজিদের আলেমকে রশি দিয়ে বেধে রেখে মারধর ও অপমানের প্রতিবাদে মানববন্ধন ইবিতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিটি হারানো বিজ্ঞপ্তি। ধুলিপাড়া গ্রামের আমাদের প্রিয় মতিয়ার ভায়ের ছেলে শহীদ (১৪) হারিয়ে গিয়েছেন৷ ছেলেটা পান্টি মাদ্রাসায় পড়তো, গত শুক্রবার সকাল ৮ টার পর থেকে ছেলেটিকে পাওয়া যাচ্ছে না। মতিয়ার ভাইসহ আত্মীয়স্বজনেরা কুষ্টিয়া শহর, গ্রাম, পরিচিতদের বাড়িতে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে আজ ৬ দিন । যদি কেউ ছেলেটির সন্ধান পান তাহলে যোগাযোগ করুন। মোবাইল: 01909422521 ইবিতে শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটি’র নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

ইবি শিক্ষার্থীদের উদ্যোগে ফিলিস্তিনের উত্তর গাজায় ৫০০০ লিটার বিশুদ্ধ পানি বিতরণ

ইবি প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬,
  • 6 Time View

 

ইবি শিক্ষার্থীদের উদ্যোগে ফিলিস্তিনের উত্তর গাজায় ৫০০০ লিটার বিশুদ্ধ পানি বিতরণ

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘হ্যান্ডস ফর হিউম্যানিটি’র উদ্যোগে ফিলিস্তিনের পশ্চিম গাজার একটি শরণার্থী শিবিরে ৫০০০ লিটার বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এ মানবিক কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

সংগঠন সূত্রে জানা যায়, ৫০০০ লিটার বিশুদ্ধ পানির এ প্রকল্পের মাধ্যমে প্রায় ২০০ এরও বেশি পরিবার উপকৃত হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হয়েছে প্রায় ২৫ হাজার বাংলাদেশি টাকা।

হ্যান্ডস ফর হিউম্যানিটির সাধারণ সম্পাদক রায়হান কবির বলেন, “আমরা দীর্ঘদিন ধরে গাজার শরণার্থী শিবিরে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছি। এর মধ্যে নগদ অর্থ, বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও চিকিৎসাসহ বিভিন্ন ধরনের সহায়তা রয়েছে। সংগঠনটি তুলনামূলকভাবে নতুন হলেও বৃহৎ পরিসরে মানবিক কার্যক্রম পরিচালনার লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। সবার সহযোগিতা পেলে গাজার মানুষের পাশে আমাদের সহায়তা অব্যাহত থাকবে।”

সংগঠনটির সভাপতি আমির ফয়সাল বলেন, “ফিলিস্তিনের পাশাপাশি দেশের অভ্যন্তরেও আমরা বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছি। শিক্ষার্থীদের সম্পৃক্ত করে মানবিক মূল্যবোধ ও নেতৃত্ব বিকাশের জন্যও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তবে ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়ানো আমাদের কার্যক্রমের অন্যতম অগ্রাধিকার। ভবিষ্যতেও তাদের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকে ফিলিস্তিনের গাজায় এ নিয়ে মোট ১৩টি মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে সংগঠনটি। এর পাশাপাশি বাংলাদেশেও অসহায় ও দুর্যোগকবলিত মানুষের জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই সংগঠন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com