1. dailyainerkantho@gmail.com : admin :
ইবি শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ: ক্যারিয়ার ক্লাব–BYLC চুক্তি স্বাক্ষর - dailyainerkantho
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৩:৩৫|
শিরোনামঃ
শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত:

ইবি শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ: ক্যারিয়ার ক্লাব–BYLC চুক্তি স্বাক্ষর

ইবি প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫,
  • 120 Time View

 

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে ও Bangladesh Youth Leadership Center (BYLC) এর সহযোগিতায় ‘Ignite Leadership From Within’ শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের গগণ হরকরা গ্যালারিতে এটি অনুষ্ঠিত হয়। এতে ইবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি খন্দকার আবু সাঈমের সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন BYLC এর দক্ষতা উন্নয়ন প্রোগামের কার্যনির্বাহী সদস্য আকাশ সিংহ। এ কর্মশালায় ক্লাব পার্টনার হিসেবে ইবি হিউম্যান রিসোর্স ক্লাব, ইবি বিজনেস ক্লাব এবং ইবি অ্যাকাউন্টিং ক্লাব যুক্ত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১ম ও ২য় বর্ষের প্রায় তিন-শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

কর্মশালায় মূখ্য আলোচক আকাশ সিংহ বলেন, নেতৃত্ব ও দক্ষতা উন্নয়নে এবং সাফল্য অর্জনে ব্যক্তির অঙ্গভঙ্গি বা অঙ্গবিন্যাস, কণ্ঠস্বর বা সুরের ভাঁজ, চোখের যোগাযোগ, অনুশীলন এবং মূল্যায়ন খুবই জরুরি।

তিনি বলেন, সফল নেতার জন্য স্পষ্ট ও প্রভাবশালী বক্তব্য অপরিহার্য। এজন্য বুদ্ধিমত্তার সাথে কথা বলা, উদ্দেশ্য ও লক্ষ্য নির্ধারণ, শ্রোতাদের প্রয়োজন বোঝা এবং বক্তব্যকে পরিষ্কার ও প্রাসঙ্গিকভাবে উপস্থাপনের ওপর গুরুত্বারোপ করা উচিত। এছাড়া বক্তব্যের শুরুতে আকর্ষণীয় ভূমিকা, মূল অংশে যুক্তি এবং শেষে সারসংক্ষেপ থাকা উচিত। শরীরের ভঙ্গি, অঙ্গভঙ্গি ও চোখের যোগাযোগ কার্যকর নেতৃত্বের মূল উপাদান। কোমরে হাত দিয়ে দাঁড়ানো, চুল নিয়ে খেলা বা পকেটে হাত রেখে কথা বলার মতো ভঙ্গি বা মুদ্রাদোষ এড়ানো উচিত।’

উল্লেখ্য, কর্মশালা শেষে ইবি ক্যারিয়ার ক্লাবের সাথে BYLC একটি MOU স্বাক্ষরিত হয়। এর আলোকে ভবিষ্যতে যেকোনো ধরণের BYLC এর প্রোগ্রামে ক্যারিয়ার ক্লাবের মাধ্যমে ইবির শিক্ষার্থীরা সরাসরি অংশগ্রহণ করতে পারবে এবং বিশেষ সুযোগ-সুবিধা পাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com