1. dailyainerkantho@gmail.com : admin :
ইবি শিক্ষার্থী সাজিদের অস্বাভাবিক মৃত্যুতে জিয়া পরিষদের শোক, সুষ্ঠু তদন্তের দাবি  - dailyainerkantho
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৮:৫৩|
শিরোনামঃ
‎বাংলাদেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক জিয়া কে নিয়ে (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের কটুক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল পঞ্চগড়ের দুই মাদক কারবারীকে ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় ডিসির মতবিনিময় সভায় সাংবাদিকদের ভিডিও বক্তব্য ও ছবি তুলতে নিষেধ করায় অনুষ্ঠান বর্জন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা নিয়ে সংবাদ সম্মেলন কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনায় অনিয়মের কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী পঞ্চগড়ে কৃষক কার্ড উদ্ধোধন তেতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন, BSSA এর ঈদ পুনর্মিলনী গেট টুগেদার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় থমকে আছে মোল্লাবাজার সেতুর কাজ: দ্রুত সমাপ্তির দাবিতে সিরাজদিখানে মানববন্ধন

ইবি শিক্ষার্থী সাজিদের অস্বাভাবিক মৃত্যুতে জিয়া পরিষদের শোক, সুষ্ঠু তদন্তের দাবি 

ইবি প্রতিনিধি
  • Update Time : শনিবার, জুলাই ১৯, ২০২৫,
  • 97 Time View

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুর থেকে মৃত অবস্থায় আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।

ওই শিক্ষার্থীর এমন আকস্মিক ও রহস্যময় মৃত্যুতে গভীর শোক ও পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছে বিশ্ববিদ্যালয়ের বিএনপি পন্থী শিক্ষক সংগঠন জিয়া পরিষদ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।

শুক্রবার (১৮ আগস্ট) রাতে জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. মোঃ ফারুকুজ্জামান খান ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম সাক্ষরিত এক বিবৃতিতে তারা এ শোক প্রকাশ করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাজিদ আব্দুল্লাহ ছিলেন একজন মেধাবী ও প্রতিভাবান তরুণ; লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সঙ্গীতসহ নানা সৃষ্টিশীল কর্মকাণ্ডে নিয়মিত অবদান রেখেছেন। সাজিদ আব্দুল্লাহর মৃত্যুর কারণ নিয়ে ক্যাম্পাসের সকল মহলে তাৎক্ষণিক নানা প্রশ্ন আলোচিত হয়েছে। জানা যায় সাজিদ আব্দুল্লাহ ছিলেন সুস্থ-সবল ও সাতারে অভিজ্ঞ টগবগে যুবক। মৃত্যুর ২৪ ঘন্টা পরেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উপযুক্ত তথ্য প্রদানে ব্যার্থতা, তদন্তের উদ্যোগ না নেয়া এবং থানায় মামলা না হওয়া রহস্যজনক। জিয়া পরিষদ, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে প্রশাসনের এই ব্যার্থতায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি এবং একই সাথে প্রশাসনের কাছে এই মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে অবিলম্বে সরকারী প্রশাসনের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। মহান আল্লাহর দরবারে মরহুম সাজিদ আব্দুল্লাহর রূহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউস কামনা করছি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho