1. dailyainerkantho@gmail.com : admin :
ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভয় দেখিয়ে লাভ নেই - dailyainerkantho
১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| সকাল ৭:৪৮|
শিরোনামঃ
সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনী বিলে স্বাক্ষর না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান নানা আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ইবির সাদ্দাম হলে অবৈধ শিক্ষার্থী অপসারণসহ চার দফা দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে পুলিশের এএসআই ক্লোজ!! সুনামগঞ্জে সার্বিক আইন-শৃঙ্খলা, উন্নয়নমূলক সমন্বয় সভা তেঁতুলিয়ায় পৃথক অভিযানে ৫৮ বস্তা সার জব্দ ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার ‘বিভেদ নয় ঐক্য’-মূলনীতিকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফোরামের আত্মপ্রকাশ দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫ খেয়ালখুশি মতো অফিস করেন তেঁতুলিয়া  উপজেলা পল্লি উয়ন্নন বোড় বিআরডিবি কর্মকর্তা 

ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভয় দেখিয়ে লাভ নেই

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫,
  • 194 Time View
রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জামালপুর শহরের ফৌজদারী মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
চরমোনাই পীর বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের পর আবারও আগের ধারাবাহিকতায় চাঁদাবাজরা আসবে, খুনিরা আসবে, আবারও স্টেশন দখলকারীরা আসবে, ঘাট দখলকারীরা আসবে? প্রয়োজন হলে আবারও বাংলাদেশকে স্বাধীন করার জন্য রাজপথে মানুষ নামবে।
তিনি আরও বলেন, ৫৩ বছর দেশে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলোতে দিনের ভোট রাতে দেওয়া হয়েছে। ভোটকেন্দ্র দখল করে নিজেদের প্রার্থীর পক্ষে ব্যালট বাক্স ভরা হয়েছে।
সংসদে গানের সমালোচনা করে মুফতি রেজাউল করীম বলেন, অযোগ্য লোকগুলোকে দিয়ে সংসদ বানিয়েছে, গানের আড্ডালয় বানিয়েছে। গানের আড্ডালয় কী আমাদের সংসদ, নাকি দেশ সুন্দর করার জন্য সংসদ? সেখানে তামাশা করা হয়েছে। তাই আমরা পিআর পদ্ধিতিতে নির্বাচন চেয়েছি।
সংবিধান সংস্কার সম্পর্কে রেজাউল করীম বলেন, সংবিধানকে চটি বই হিসেবে ব্যবহার করে, যখন মনে চায় সেই রকমই সংবিধান পরিবর্তন করে। তাই কেউ কথা না বললেও আমাদের কথা বলতেই হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভয় দেখিয়ে, চোখ রাঙিয়ে লাভ নেই।
সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালাপুর জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামালের সভাপতিত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী যুগ্ম মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ডা. নাসির উদ্দিন, শুরা সদস্য ডা. সৈয়দ ইউনুছ আহাম্মদ প্রমুখ বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com