1. dailyainerkantho@gmail.com : admin :
এবারের নির্বাচনে ইসলামের পক্ষে একটি ব্যালট বাক্স পাঠানোর চেষ্টা করছি - dailyainerkantho
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| দুপুর ১:০১|
শিরোনামঃ
পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!!

এবারের নির্বাচনে ইসলামের পক্ষে একটি ব্যালট বাক্স পাঠানোর চেষ্টা করছি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, জুলাই ২৫, ২০২৫,
  • 121 Time View

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম সম্প্রতি পিরোজপুরে এক সমাবেশে বক্তব্য প্রদান করেন, যেখানে তিনি আগামী নির্বাচনে ইসলামের পক্ষে একটি ভোট বাক্স পাঠানোর চেষ্টা করার কথা জানান। তিনি বলেন, ‘গণহত্যার বিচার, সংস্কারের পরে দেখা যাবে নির্বাচন। সেই নির্বাচন হতে হবে অবশ্যই পিআর পদ্ধতিতে। কারণ আর কোনো স্বৈরাচার দেশে উৎপত্তি হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ।’

মুফতি রেজাউল করিম আরও উল্লেখ করেন, ‘৫ আগস্টের পরে ইসলামের পক্ষে দেশের মানুষের একটা হৃদ্যতা সৃষ্টি হয়েছে, সেটাকে আমাদের কাজে লাগাতে হবে। এজন্যই ইসলামের পক্ষে আমরা চেষ্টা করছি, একটা বাক্স পাঠানো যায় কি-না (ইসলামি দলগুলো নিয়ে জোট গঠন)।’ তিনি জনগণের সহযোগিতা কামনা করে বলেন, আল্লাহর রহমতে সেই প্রক্রিয়ায় এগোচ্ছি, এগিয়ে গেছি। এখন আপনাদের সহযোগিতা থাকা লাগবে।

তিনি ৫৩ বছরের মধ্যে যারা ক্ষমতায় এসেছেন, তাদের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘তারা শুধু জনগণকে ধোঁকাই দিয়েছেন। চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতি, গুম-খুন, স্বৈরাচার মুক্ত হতে চায় বাংলাদেশ।’

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া হাওলাদারের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মুহাম্মাদ মনিরুল হাসানের সঞ্চালনায় বক্তব্য দেন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, পিরোজপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি নজরুল আহসান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ হাফিজুল ইসলাম, জাতীয় ওলামা মাশায়েখ পরিষদ পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com